Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বমঞ্চে ফের ভারতের জয় পতাকা, ১৭ বছর বাদে বিশ্বসুন্দরী হলেন মানুশি চিল্লর

৫৪ তম ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা সুন্দরীর তকমা পেয়েছিলেন মানুশি চিল্লার। এবার হয়ে গেলেন বিশ্বসেরা।

১৭ বছরের অপেক্ষার অবসান। ঐশ্বর্য রাই, ডায়না হেডেন, প্রিয়াঙ্কা চোপড়ার পর ফের বিশ্ব মঞ্চে ভারতীয় সৌন্দর্যের জয়গান। মিস ওয়ার্ল্ডের তাজ পড়লেন ভারতের মানুশি।

বিশ্বমঞ্চে ভারতের জয়,১৭ বছর বাদে বিশ্বসুন্দরী হলেন মানুশি

[আরও পড়ুন:ঐশ্বর্য হতে পারবেন কি মানুশি, দেখে নিন ভারতের এই নয়া সুন্দরীকে ]
২০ বছরের মানুশি। হরিয়ানার এই মডেল এবারের মিস ইন্ডিয়া হয়েছিলেন। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এই মানুশিই এবার ভারতের মুখ। ৫৪ তম মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় এবার সেরা-র মুকুট মাথায় উঠেছে মানুশিরই। ৩০ জন প্রতিযোগির মধ্যে থেকে সেরা হয়েছেন এই সুন্দরী। গতবারের মিস ইন্ডিয়া মিস ওয়ার্ল্ড প্রিয়দর্শনী চট্টোপাধ্যায়ের থেকে সেরার মুকুট পান হরিয়ানার এই সুন্দরী। হৃদরোগের সার্জন হওয়ার জন্য পড়াশুনো শুরু করেছিলেন মানুশি। কিন্তু ভাগ্য তারজন্য অন্য কিছু ভেবে রেখেছিল। আর তিনি নিজে ছোট থেকে চেয়েছিলেন একটা ছাপ রেখে যেতে। সেটাই যেন পূরণ হচ্ছে ভারতের এই সুন্দরীর। প্রথমে ভারতের সেরা সুন্দরী হওয়া তারপর বিশ্ব সেরা হওয়া।

টপ পাঁচ ফাইনালিস্টের মধ্য়ে পৌঁছে যাওয়া মানুশি প্রশ্নোত্তর পর্বেই বাজিমাত করেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কোন পেশায় সবচেয়ে বেশি মাইনে হওয়া উচিত এবং কেন? এর উত্তরে মানুশি জানান, একটি পেশা আছে যার মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়, কিন্তু যদি হত তাহলে সেই কাজের মূল্য দিতে হত সবচেয়ে বেশি, সেটা হল মায়ে-র কাজের দাম।

এতেই বিশ্বের তাবড় প্রতিযোগীদের পিছনে ফেলে সেরার সম্মান জিতে নেন তিনি। মানুশি ছাড়া বাকি দুই রানার্স আপ হয়েছেন মিস ইংল্যান্ড ও মিস মেক্সিকো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+