Mango diplomacy: রাহুল গান্ধী-সহ সাত বিরোধী সাংসদকে আম পাঠাল পাকিস্তান হাইকমিশন, কারা কারা পেলেন টুকরি
Mango diplomacy: যখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তায় ভারত, সেই সময় অপর পড়শি পাকিস্তানের আম কূটনীতি। এদিন নয়াদিল্লির পাক হাই কমিশনের অফিস থেকে লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী-সহ সাত বিরোধী নেতাকে আমের টুকরি পাঠানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, বছরের এই সময়ে আম কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছে। ভারতও এই প্রক্রিয়ার বাইরে নয়।

কারা কারা পেলেন পাকিস্তানের আম
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদিন পাকিস্তানের কূটনৈতিক অঙ্গ হিসেবে বিরোধী দলগুলির যাঁদের কাছে আমের টুকরি পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ কপিল সিবাল, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর, উত্তর প্রদেশের রামপুরের সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লা নদভি, সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান, গাজিপুরের সাংসদ আফজল আনসারি এবং কাইরানার সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান।
আম কূটনীতিতে ছিলেন শেখ হাসিনাও
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আম কূটনীতিতে অংস নিয়েছেন। তিনি ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রতি বছরেই ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন। এছাড়াও তিনি আম পাঠিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকেও। নয়াদিল্লি ও কলকাতায় থাকা বাংলাদেশের হাইকমিশনের অফিসের মাধ্যমে সেই আম প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
চিনের সঙ্গেও ছিল আম-কূটনীতি
বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারত-চিন যুদ্ধের আগে ১৯৫০-এর দশকে চিনের সঙ্গে ভারতের আম-কূটনীতি ছিল।
আম-কূটনীতির উদ্দেশ্য
আম-কূটনীতির উদ্দেশ্য, দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক ও বন্ধুত্ব শক্তিশালী করা। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে অনেক অধরা সমস্যার সমাধান করা যায়।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications