স্ত্রী পরিত্যাগের শাস্তি! অনাবাসী ভারতীয় স্বামীদের পাসপোর্ট ‘কাড়ল’ কেন্দ্রীয় সরকার
স্ত্রীকে পরিত্যাগ করার জন্য ৪৫ জনের এনআরআই পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী।
স্ত্রীকে পরিত্যাগ করার জন্য ৪৫ জনের এনআরআই পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী বলেন, সরকার এ ব্যাপারে কঠোর। সেই নারী সমাজের প্রতি অন্যায়ের কারণেই অনাবাসী ভারতীয় স্বামীর এনআরআই পাসপোর্ট বাতিল করা হয়েছে।

অনাবাসী ভারতীয়দের বিয়েতে স্ত্রীকে ফেলে স্বামীদের পালিয়ে যাওয়া রুখতে ইন্টিগ্রেটেড নোডাল এজেন্সি কিছু আইনগত ব্যবস্থা নিচ্ছে। তারই ফলশ্রুতিতে বিদেশ মন্ত্রণালয়কে ৪৫টি পাসপোর্ট বাজেয়াপ্ত করার সুপারিশ করেছে। উল্লেখ্য, মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রাকেশ শ্রীবাস্তব এই সংস্থার সভাপতিত্ব করেন।

মানেকা বলেন, সরকার অনাবাসী স্বামীদের দ্বারা পরিত্যক্ত মহিলাদের সুবিচার দেওয়ার জন্য রাজ্যসভার একটি বিল পেশ করেছিল। কিন্তু দুঃখের বিষয় যে উচ্চ কক্ষে বিলটি রদ হয়ে গিয়েছে। এই বিলটিতে অনাবাসী ভারতীয়দের বিয়ে নিবন্ধন, পাসপোর্ট আইন সংশোধন এবং ফৌজদারি কার্যবিধির সংশোধনী বিষয়ক ছিল।
বিলটি পেশ করা হয়েছিল বিদেশি বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications