১৫১টি ল্যাপটপ চুরি করে তা দিয়ে দোকান খুলে বসেছিল চোর, অবশেষে বমাল গ্রেফতার
দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুতে এক ব্যক্তিকে চুরির দায়ে গ্রেফতার করা হয়েছে। তবে এই চোর যেমন-তেমন চোর নয়, ইলেকট্রনিক গ্যাজেট হাতানোয় এই ব্যক্তি সিদ্ধহস্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সমীর শর্মা।
বেঙ্গালুরু, ৩ মার্চ : দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুতে এক ব্যক্তিকে চুরির দায়ে গ্রেফতার করা হয়েছে। তবে এই চোর যেমন-তেমন চোর নয়, ইলেকট্রনিক গ্যাজেট হাতানোয় এই ব্যক্তি সিদ্ধহস্ত। অন্তত এমনটাই দাবি বেঙ্গালুরু পুলিশের।[মলদ্বারের ভিতরে সোনা রেখে বিমানবন্দরে আটক দুই মহিলা]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্ট, পেয়িং গেস্ট বাড়ি থেকে ল্যাপটপ ও ইলেকট্রনিক গ্যাজেট চুরিতে এই ব্যক্তি সিদ্ধহস্ত। তার কাছ থেকে ১৫১টি ল্যাপটপ, ১০টি ল্যাবলেট ও ৫টি ক্যামেরা উদ্ধার হয়েছে।[প্যারিসে 'স্পাইডারম্যান' এর আট বছরের কারাদণ্ড]

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সমীর শর্মা। সে ২০০৯ সালে হোটেল ম্যানেজমেন্ট পড়বে বলে জলন্ধর থেকে বেঙ্গালুরুতে এসেছিল। এরপরে এখানেই বিয়ে করে।[৪৮ লক্ষ টাকার বিদ্যুৎ চুরির অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে!]
জানা গিয়েছে, সমীর ও তার স্ত্রী রাজেশ্বরী বনশঙ্করী এলাকার বাসিন্দা। তারা হোসাকেরেহল্লিতে একটি কম্পিউটারের দোকান খোলে। পুলিশ জানিয়েছে, এই দুজনকে গ্রেফতার করেই ১০১টি চুরির ঘটনার কিনারা করা গিয়েছে।[কণীনিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতি, চুরি ২৫,০০০ টাকা]
ইংরেজি ও হিন্দিতে চোস্ত সমীর বেঙ্গালুরুর মাডিওয়ালা, মাইক্রো লেআউট, কোরমঙ্গলা, এইচএসআর লেআউট, আডুগোডির মতো এলাকায় ফ্ল্যাট ও পিজিতে ঢুকে প্রথমে ভাব জমাত ও পরে ল্যাপটপ চুরি করত।
সমীর পুলিশি জেরায় জানিয়েছে, সে হোটেল ম্যানেজমেন্ট পাশ করার পরে বেশ কয়েকটি জায়গায় চাকরি করে। তবে কোনওটাই পছন্দ হয়নি। তবে ২০১৫ সালে সে অরুণ পট্টক নামে একজনের কাছ থেকে গ্যাজেট চুরির বিদ্যা শেখে। এরপরে সেটাকেই নিজের পেশা বানিয়ে ফেলে।
পুলিশ জানিয়েছে, আমরা বহু চুরির ঘটনা কিনারা করি। তবে একজন ব্যক্তি শতাধিক চুরি করেছে এমন ঘটনা বিরল। এর পিছনে আর কারা রয়েছে সেটা খুঁদে বের করতেই সমীরকে আরও জেরা করা হচ্ছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
-
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT












Click it and Unblock the Notifications