ওলা ট্যাক্সির সঙ্গে চাই 'হিন্দু ড্রাইভার', যাত্রীর এহেন অনুরোধে নিন্দার ঝড় টুইটারে
নয়াদিল্লি, ৮ এপ্রিল : উবার ধর্ষণ কাণ্ডের পর থেকেই মোবাইক অ্যাপের মাধ্যমে ট্যাক্সি পরিষেবার বিরোধিতা করেছেন অনেকেই। কিন্তু এমনই এক ট্যাক্সি পরিষেবা সংস্থা ওলা ক্যাব সম্প্রতি যে দৃষ্টান্ত দিয়েছে তাতে নজর বদলেছে সমালোকদের একাংশের।
সম্প্রতি এক ব্যক্তি ওলার কাছ থেকে ট্যাক্সি পরিষেবা চেয়েছিলেন। কিন্তু তার এক অদ্ভুদ চাহিদা ছিল। তিনি সংস্থার কাছে জানিয়েছিলেন তাঁর ট্যাক্সি চাই কিন্তু চালককে হিন্দু হতে হবে। সংস্থার তরফে ওই ব্যক্তিকে কড়া জবাব দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্যোসাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। কোনও ব্যক্তির এধরণের চাহিদা দেশের সাম্প্রদায়িক ঐক্যের পক্ষে ক্ষতিকর সেই প্রশ্ন তোলা হয়েছে টুইটারের মত মাইক্রোব্লগিং সাইটেও।

যিনি সংস্থাকে 'হিন্দু চালক'-এর আবেদন জানিয়েছিলেন সেই ব্যক্তির সিলম বীরাপ্পা নাইডু। পেশায় তিনি চিকিৎসক। সংস্থার কাছে তাঁর দরবার ছিল, 'হিন্দু হওয়ার কারণে আমি একজন হিন্দু মতে বিশ্বাসী গাড়িচালকই পছন্দ করব, বিশেষত হায়দ্রাবাদে। গাড়ির চালক বেছে নেওয়ার জন্য আমাদের একটা সুযোগ দেওয়া হোক।'
কয়েক মিনিটের মধ্যে ওলার তরফে জবাব আসে, "দুঃখিত তাদের ধর্মের ভিত্তিতে আমরা আমাদের চালকদের মধ্যে ভেদাভেদ করতে পারব না।"
@SVeerapaNaidu Sorry, we do not discriminate against our drivers on the basis of their religion.
— Ola (@Olacabs) April 6, 2015 এর পরে টুইটারে তিরস্কারের মুখে পড়তেই নাইডুর সাফাই, "কেন এই বিষয়টা যাত্রী স্বাচ্ছন্দ হিসাবে না দেখে জাতিগত ভেদাভেদ হিসাবে দেখা হচ্ছে?"
@SVeerapaNaidu Hey mate. Do you make the same requests to Airlines for the pilot to be of a certain faith? @Olacabs
— Sheikh Rehmatullah (@Sheikh_Rehmat) April 7, 2015 নাইডুর এহেন আপত্তিজনক আবেদনে চটেছেন অনেকেই। নাইডুর এহেন আবেদনের 'অযৌক্তিক যুক্তিও' গৃহীত হয়নি।
Hi Ola Cabs please send me a blue car with Dalit driver ~ #Mayawati
— आप चोर हैं (@AapChorHain) April 7, 2015 -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?












Click it and Unblock the Notifications