পার্থর দফতরের দায়িত্ব কার হাতে, আজ বিকেলেই শপথ নতুন মন্ত্রীদের

পার্থর দফতরের দায়িত্ব কার হাতে, আজ বিকেলেই শপথ নতুন মন্ত্রীদের

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দফতররে দায়িত্ব আজ কার হাতে দেওয়া হবে তাই নিয়েই জল্পনা চলছে। সূত্রের খবর ৬ থেকে ৭ জন নতুন মন্ত্রী আজ শপথ নেবেন মমতার মন্ত্রিসভায়। কারা তাঁরা তা এখনও স্পষ্ট করেনি মমতা। তবে শোনা যাচ্ছে অভিষেক ঘনিষ্ঠ একাধিত নেতাকেই নতুন মন্ত্রিসভার অংশ করা হবে।

মন্ত্রিসভার রদবদল

মন্ত্রিসভার রদবদল

আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই চূড়ান্ত ঘোষণা হত চলেছে। রাজ্যমন্ত্রিসভায় পড়ে থাকা একাধিক শূন্যপদে আজ নিয়োগ। নাম ঘোষণা হবে বিকেল চারটেয়। আজই শপথ গ্রহন নতুন মন্ত্রীদের। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ৬-৭ জন নতুন মন্ত্রী যুক্ত হবেন রাজ্যমন্ত্রিসভায়। আর পুরনো একাধিক মন্ত্রীকে সরিয়ে নেওয়া হবে। তাঁদের অন্য দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ দলের কাজে লাগানো হবে তাঁদের এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কারা আসতে পারেন মন্ত্রিসভায়

কারা আসতে পারেন মন্ত্রিসভায়

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। একাধিক নতুন মুখের নাম উঠে আসছে। বাবুল সুপ্রিয় থেকে শুরু করে কোচবিহারের উদয়ন গুহ,মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী এবং হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।
রিশচন্দ্রপুরের তাজমুল হোসেন, উত্তর দিনাজপুরের সত্যজিত বর্মনের নামও শোনা যাচ্ছে। কিন্তু তাঁরা কেউই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আজই শপথ

আজই শপথ

আজই শপথ গ্রহন হবে নতুন মন্ত্রীদের। এমনই শোনা গিয়েছে। রাজভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায়ের দফতরের দায়িত্ব কার হাতে দওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর তাঁকে বহিষ্কার করে সেই দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছিলেন। কাজেই নতুন কোন মন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়ের দফতর দেওয়া হয় তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েেছ।

অভিষেক ঘনিষ্ঠ নেতারাই কী নতুন মন্ত্রী

অভিষেক ঘনিষ্ঠ নেতারাই কী নতুন মন্ত্রী

রাজনৈতিক মহলে জল্পনা অভিষেক ঘনিষ্ঠ নেতাদের আধিপত্য বাড়তে চলেছে মমতার নতুন মন্ত্রিসভায়। যদিও গতকাল মদন মিত্র দাবি করেছেন আলাদা করে অভিষক ঘণিষ্ঠ কেউ নেই দলে। এখন যাঁরা দলে রয়েছেন তাঁরা সকলেই অভিেষক ঘনিষ্ঠ। আলাদা করে কেউ অভিষেক ঘনিষ্ঠ নন। এমনই দাবি করেছেন মদন মিত্র। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। কাজই আলাদা করে বলার কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+