Mamata Banerjee: কাদের সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাত, অভিষেক কি যাবেন সাথে?
দিল্লিতে মেগা সফরে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক। আগামী বুধবার তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন।
রাজ্যের দাবি দাওয়া আদায়ে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর ১০ জন সাংসদকে নিয়ে নাকি তৃণমূল সুপ্রিমো যােবন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা স্পষ্ট করে জানা না গেলেও দলের অকাধিক প্রবীণ সাংসদ থাকবেন।

তালিকায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, প্রকাশ বরাইক। তবে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম স্পষ্ট করে জানা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই।
মমতা-অভিষেকের এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তাঁরা। আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সকাল থেকে দফায় দফায় দলীয় সংসদদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মহুয়া মৈত্রের সঙ্গেও কথা বলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
দিল্লিতে একাধিক কর্মসূচির মধ্যে মোদী-মমতা সাক্ষাত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল। এর পরেই লোকসভা ভোটের দামাম বেজে যাবে। তার আগে হয়তো এটাই মোদী-মমতা শেষ সাক্ষাত হতে চলেছে। দিল্লিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বার্তা দিয়েছিলেন কেন্দ্র সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের টাকা আদায় করতে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন।
তাঁর কাছে রাজ্যের মানুষের অভাব-অভিযোগ তুলে ধরবেন তিনি।গত কয়েক মাস ধরেই মোদী সরকারের বিরুদ্ধে টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লি চলো অভিযান করেছিলেন রাজ্যের বাসিন্দারা। দিল্লিতে গিয়ে যন্তরমন্তরে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় গরিব মানুষকে যে কী দুর্দশার মধ্যে পড়তে হয়েছে তা নিয়ে সরব হয়েছিলেন তিনি।
বারবার এই নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন অভিষেক। মন্ত্রী সময় দিয়েও তাঁদের সঙ্গে দেখা করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস সাংসদকে টেনে হিঁচড়ে মন্ত্রীর দফতর থেকে বের করে এনেছিল দিল্লি পুলিশ। রাজ্যে ফিরে এসে ফের দিল্লিতে দাবি আদায়ের অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক। তারপরে তাতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি দিল্লি চলোর ডাক দেন।












Click it and Unblock the Notifications