বিনিয়োগ না বিরোধী ঐক্য কোন দিকে বাড়তি গুরুত্ব মমতার, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক ঘিরে চড়ছে পারদ

বিনিয়োগ না বিরোধী ঐক্য কোন দিকে বাড়তি গুরুত্ব মমতার, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক ঘিরে চড়ছে পারদ

মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরব সাগরের পারে পারদ চড়ছে। এনসিপি সুপ্রিমোর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্য না বিনিয়োগ কোনটায় বেশি জোর দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গতকাল আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার সামনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেরপ আয়োজন করছে রাজ্য সরকার। তার জন্য শিল্পপতিদের আমন্ত্রণ জানানোর কাজও সেরে আসবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি থেকে ফিরেই মুম্বইয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকালই তিনি মুম্বই পৌঁছন। সেখানে বিকেলে পৌঁছেই গিয়েছিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে পুজো দিয়েছেন নেত্রী। আরব সাগরের পারে পৌঁছেই দিয়েছেন জয় বাংলা স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধী ঐক্যের জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহারাষ্ট্র সফর এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

আদিত্য ঠাকরের সঙ্গে দেখা

আদিত্য ঠাকরের সঙ্গে দেখা

বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছে শিবসেনা। বিজেপির বিরোধিতা করতে গিয়ে বারবারই তৃণমূল কংগ্রেসের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন শিবসেনা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের আগে বিজেবির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরে যে শিবসেনার সঙ্গে বৈঠক হবেই সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গতকালই শিবসেনা সুপ্রিম উদ্ধব ঠাকরের থেলে আদিত্য ঠাকরের সঙ্গে দেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আদিত্য ঠাকরে। অসুস্থতার জন্য দেখা করতে পারেননি উদ্ধব ঠাকরে। আগেই তিনি জানিয়েছিলেন সেকথা।

নজরে শরদ-মমতা বৈঠক

নজরে শরদ-মমতা বৈঠক

আজ মুম্বইয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শরদ পাওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বৈঠক ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে আরব সাগরের পারে। ২০১৮-র লোকসভা ভোটের আগে একই ভাবে বিরোধী ঐক্যকে মজবুত করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তৃণমূল কংগ্রেস নেত্রীকে সমর্থন জানিয়েছিলেন শরদ পাওয়ার। কিন্তু কংগ্রেসের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়েছিল। এবার বিরোধী ঐক্যের েক্ষত্রে অন্য সুর শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রীর কণ্ঠে। কংগ্রেসকে বাদ দিয়েই জোট গড়তে চাইছেন তিনি। একািধকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ধরা পড়েথে সেই উদ্দেশ্য। তিনি দিল্লি সফরে গিয়েও কংগ্রেসের সঙ্গে বৈঠক করেননি। একাধিক জায়গায় কংগ্রেস নেতারা তাঁর দলে যোগ দিয়েছেন।

কংগ্রেসের সঙ্গে জোট কতটা সম্ভব

কংগ্রেসের সঙ্গে জোট কতটা সম্ভব

কংগ্রেসের সঙ্গে জোট করা কতটা সম্ভব এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দান করতে শুরু করেছে একের পর এক কংগ্রেস নেতা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আবার মেঘালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ১২ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। উত্তর পূর্বের এই রাজ্যে কংগ্রেস প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে কীর্তি আজাদ, অশোক তোমরের মত কংগ্রেস নেতারা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। কাজেই এবার মমতার দিল্লি সফরে তেমন গুরুত্ব পায়নি কংগ্রেস। উল্টে কংগ্রেসের ঘর ভেঙেছে। উত্তর প্রদেশেও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন প্রাক্তন বিধায়ক।

কী বলছেন নবাব মালিক

কী বলছেন নবাব মালিক

শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেছেন, 'কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী জোট সম্ভব নয়। মেঘালয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়।' প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই সরকার গড়েছে। তবে শরদ পাওয়ারের সঙ্গে কংগ্রেসের খুব একটা সুসম্পর্ক এখন নেই। এই সুযোগটা তৃণমূল কংগ্রেস নিতে পারে বলে মনে করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+