মোদী-শাহরা ৩৬৫ দিন এলেও বাংলা বিজেপির কথা শুনবে না, ২০১৯-এর শপথ মমতার
দিল্লিতে সংসদ ভবনে দাঁড়িয়ে মোদী-শাহকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, অমিত শাহরা ৩৬৫ দিন বাংলায় এলেও বাংলায় ওরা কিছু করতে পারবে না।
বাংলা কোনওদিনই বিজেপির কথা শুনবে না। শুনবে না দেশের মানুষও। সেদিন আসছে, যেদিন দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বিজেপিকে। দিল্লিতে সংসদ ভবনে দাঁড়িয়ে মোদী-শাহকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, অমিত শাহরা ৩৬৫ দিন বাংলায় এলেও বাংলায় ওরা কিছু করতে পারবে না।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন দেশে গৃহযুদ্ধ লাগাচ্ছে বিজেপি। তার পরিপ্রেক্ষিতে মমতাকে নিশানা করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, দেশের নিরাপত্তা নিয়ে খেলছেন মমতা। কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিপাকে ফেলছেন দেশকে। এমনকী মমতাকে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শও দিয়েছিলেন অমিত শাহ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অমিতের সেই কথারই একে একে জবাব দিলেন।
দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাশ বিজয়বর্গীয় ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করা হবে বলে হুঙ্কার ছেড়েছিলেন। এমনকী অমিত শাহও জানিয়েছিলেন, এখনই বাংলায় এনআরসি-র সম্ভাবনা না থাকলেও, ভবিষ্যতে হবে কি না তা বিবেচনা করা যেতেই পারে। সেই পরিপ্রেক্ষিতে মমতা বলেন, বাংলা বিজেপির কথা শুনবে না। বাংলায় একটা নির্বাচিত সরকার রয়েছে বলে বিজেপিকে মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বাংলা বিজেপির কথা শুনছে না, অদূর ভবিষ্যতে দেশও বিজেপির কথা শুনবে না। ৩৬৫ দিন বাংলাতে এলেও ওরা কিছু করতে পারবে না। দেশ থেকেই বিজেপির অস্তিত্ব মুছে যাবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়েন, বিজেপিকে হারানোই তাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী কে হবেন তা পরের কথা। বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়েই তিনি এগোচ্ছেন। সেই লক্ষ্যপূরণ হবেই।
উল্লেখ্য, এদিন সংসদ ভবনে পা দিয়েই তিনি সাক্ষাৎ করেন লালকৃষ্ণ আদবানির সঙ্গে। তারপর একে একে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, বিজেপির বিদ্রোহী সাংসদ কীর্তি আজাদ, সমাজবাদী সাংসদ জয়া বচ্চন, রামগোপাল যাদব, শিবসেনার সঞ্জয় রাউথ, কেরল কংগ্রেসের জোসেফ মান্ডির সঙ্গে বৈঠক করেন। এমনকী দেবেগৌড়া ও কেজরিওয়ালের সঙ্গেও তাঁর বৈঠক হয়। সংসদ ভবনে এদিন সকাল থেকেই মহাজোটের বাতাবরণ।












Click it and Unblock the Notifications