Train Accident: ফের রেল দুর্ঘটনা, ঘটনাস্থল সেই রাঙাপানি! গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা
Train Accident: মুম্বাইগামী হাওড়া-সিএমএসটি ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। উত্তরবঙ্গের রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হল মালগাড়ির একাধিক বগি। গত প্রায় দেড় মাস আগেই ঠিক এই জায়গাতেই দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
পিছন থেকে মালগাড়ির ধাক্কায় কার্যত শূন্যে উঠে যায় এক্সপ্রেসের একাধিক বগি। ঘটনার স্মৃতি এখনও টাটকা। আর এর মধ্যে সেখানেই দুর্ঘটনার কবলে রেল। লাইনচ্যুত হল মালগাড়ি। একের পর এক এমন দুর্ঘটনায় ফের একবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। প্রশাসনিক প্রধান লিখছেন, আজ আবার একটা রেল দুর্ঘটনা। গত ছয় সপ্তাহ আগে যেখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, ঠিক সেই ফাঁসিদেওয়া/রাঙাপানিতে দুর্ঘটনা ঘটল? এটা কী হচ্ছে? বারবার একই ঘটনায় রীতিমত তিনি যে উদ্বেগ তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, আজ বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের গাফিলতি নিয়ে সরব হন। এমনকি কেন 'কবচ' নেই তা নিয়েও রেলকে এক হাত নেন প্রশাসনিক প্রধান।
Another rail accident today, in the same Phansidewa/ Rangapani area in North Bengal, where there was a most tragic accident just six weeks back!
— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2024
We are very concerned about what is happening!!
বলে রাখা প্রয়োজন, গতকাল মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনে বরাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়। আর তারপরই সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বই-হাওড়া এক্সপ্রেস ট্রেনের অন্তত ১৮ টি বগি। ঘটনায় দুজনের মৃত্যু হলেও ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনারপুনরাবৃত্তি। যদিও এবার লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি। তবে মঙ্গলবারও একই ভাবে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লেখেন, দুঃস্বপ্নের মতো প্রায় প্রতি সপ্তাহে একই ঘটনা। রেল ট্র্যাকে বারবার মৃত্যুর ঘটনা। আর কতদিন এসব আমাদের সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই উদাসীন মনোভাব আর কবে শেষ হবে? সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।












Click it and Unblock the Notifications