মুকুল রায়ের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার, কাঁচড়াপাড়ার বাড়িতে মোতায়েন রাজ্যপুলিশ
মুকুল রায়ের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার, কাঁচড়াপাড়ার বাড়িতে মোতায়েন রাজ্যপুলিশ
গতকালই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায়। তারপরেই বাড়ানো হয়েছে মুকুল রায়ের নিরাপত্তা। মুকুল রায়ের কাচড়াপাড়ার বাড়িতে নিরাপত্তার দািয়ত্ব নিয়েছেন রাজ্যপুিলশ। সেখানে রাজ্যপুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে। মুকুল রায় জানিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগেই বিজেপির দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন।

তৃণমূল কংগ্রেসে মুকুল রায়
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুকুল রায়। গতকাল তৃণমূল ভবনে গিয়ে দীর্ঘক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিেয় মুকুল রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে স্বাগত জানান। তিনি জানিয়েছেন আর তিনি বিজেপিতে ফিরবেন না। যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে বিজেিপর সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন কিনা জানা যায়নি।

মুকুল রায়কে জেড ক্যাটাগোরির নিরাপত্তা
মুকুল রায়কে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই মুকুল রায়ের সল্টলেক এবং কাঁচড়াপাড়ার বাড়িতে মোতায়েন করা হয়েছে রাজ্যপুলিশকে। সল্টলেকের বাড়িতেও বিধাননগর কমিশনারেটের তিন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে। মুকুল রায় জানিয়েছেন তিনি বিজেপির দেওয়া বিশেষ নিরাপত্তা তিনি ছেড়ে দিয়েছেন। গতকালই নাকি মুকুল রায় চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। তবে এখনও মুকুলের বাড়িতে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের বাহিনী।

শুভ্রাংশুকে ওয়াই প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা
শুধু মুকুল রায়কেই নয় শুভ্রাংশু রায়কেও বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। গতকালই মুকুল রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শুভ্রাংশু রায়ও। গতকাল থেকেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। শুভ্রাংশ গত কয়েকদিন ধরেই বেসুরো হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়ার পর থেকেই শুভ্রাংশুর বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিল।

উত্তাল রাজ্য রাজনীতি
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মুকুল রায় দল থেকে চলে যাওয়ায় ক্ষতি কিছু হয়নি। দিলীপ ঘোষ দাবি করেছেন দলে মুকুল রায় তেমন সক্রিয় ছিলেন না। এদিকে আবার একের পর এক বিজেপি নেতারা অভিযোগ করেছেন শুভেন্দুকে বেশি গুরুত্ব দেওয়ায় মুকুল রায় বিজেিপ ছেড়েছেন।












Click it and Unblock the Notifications