গোয়াতেও বাংলা-মডেল! তৃণমূল সরকারে এলে ৫০০ নয় ৫০০০ টাকা 'গৃহলক্ষ্মী"দের

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাত করেছে তৃণমূল সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই মডেল প্রয়োগ করে বাজিমাত করতে চলেছেন গোয়া বিধানসভা ভোটে। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প।

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারে বাজিমাত করেছে তৃণমূল সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই মডেল প্রয়োগ করে বাজিমাত করতে চলেছেন গোয়া বিধানসভা ভোটে। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প। এই প্রকল্পে বাংলার তুলনায় পরিবার পিছু দশগুণ বেশি ভাতা পাবেন গোয়ানিজ মহিলারা। গোয়া বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণায় মাস্টারস্ট্রোক দিলেন মমতা।

গোয়ার মানুষও বাংলার মতো লক্ষ্মীর ভাণ্ডার পাবে

গোয়ার মানুষও বাংলার মতো লক্ষ্মীর ভাণ্ডার পাবে

গোয়া তৃণমূল সম্প্রতি ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে গোয়ার মানুষও বাংলার মতো লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করতে পারবে। গৃহলক্ষ্মীদের জন্য ভাতা দেওয়া হবে এই প্রকল্পে। গোয়ায় প্রতিটি পরিবারের মহিলারা পাঁচ হাজার টাকা করে পাবেন। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে তৃণমূল সরকার এই প্রকল্প চালু করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে।

তৃণমূল সরকার এলে ৫ হাজার টাকা করে ভাতা!

তৃণমূল সরকার এলে ৫ হাজার টাকা করে ভাতা!

পিকের পরিকল্পনা মতো দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিয়ে বাংলায় বাজিমাত করেছে তৃণমূল। আবারও সেই মডেল ফলো করেই গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতি দিয়ে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে ভাতা পান মহিলারা। তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলা সদস্যারা পান ১০০০ টাকা করে ভাতা। কিন্তু গোয়ায় তৃণমূল সরকার এলে ৫ হাজার টাকা করে ভাতা পাবেন মহিলারা।

গোয়ায় মহিলাদের মন জয়ে সাফল্যের খোঁজ

গোয়ায় মহিলাদের মন জয়ে সাফল্যের খোঁজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়ে বিপুল সংখ্যাক মহিলার মন জয় করে নিতে সমর্থ হয়েছিল তৃণমূল। এবার গোয়ায় মহিলাদের মন জয়ে একই পদ্ধতি অনুসরণ করল তৃণমূল। ভোট বাক্সে যে সাফল্য এনে দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, গোয়াতে গৃহলক্ষ্মী প্রকল্প সেই সাফল্য আনতে পারে কি না, তা-ই দেখার।

গোয়াতেও মহিলা ভোটব্যাঙ্ক করায়ত্ত করতে উদ্যোগী তৃণমূল

গোয়াতেও মহিলা ভোটব্যাঙ্ক করায়ত্ত করতে চাইছে তৃণমূল। গোয়ায় ৫১ শতাংশ মহিলা ভোটার। সেই ভোটারদের নিজেদের দিকে টানতে এবার মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মাস্টারস্ট্রোর তাদের হাতিয়ার হল গৃহলক্ষ্মী প্রকল্প। গোয়া তৃণমূলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, প্রতি মাসে গোয়ায় প্রত্যেক পরিবারকে নিশ্চিত আর্থিক সমর্থন দিতেই গৃহলক্ষ্মী প্রকল্পের কার্ড নিয়ে আসা হচ্ছে।

গৃহলক্ষ্মী কার্ড বিলি শুরু, নিছক প্রতিশ্রুতি নয়

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে বছরে ৬০ হাজার টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। কীভাবে গৃহলক্ষ্মী কার্ড সংগ্রহ করে নাম নথিভুক্ত করতে হবে, তাও টুইটারে জানানো হয়েছে। তৃণমূল বোঝাতে চাইছে, নিছক প্রতিশ্রুতি নয়, সরকারে এলেই তা কার্যকর করা হবে। তার জন্যই দলীয় কর্মীরা গৃহলক্ষ্মী কার্ড বিলি শুরু করে দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন গোয়া সফরে আরও চমক

মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন গোয়া সফরে আরও চমক

গোয়ায় মাত্র দু-মাস আগে পা দিয়ে তৃণমূল তাঁদের উপস্থিতির জানান দিচ্ছে। গোয়ায় ক্ষমতা দখলই তৃণমূলের লক্ষ্য তাই কংগ্রেসকে ভেঙে তৃণমূল সংগঠন বাড়িয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে জোটসঙ্গী খুঁজে তাঁদের অবস্থান মজবুত করারও চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে এমজেপির সঙ্গে জোট বেঁধেছে তৃণমূল। ২০২৩ সালের নির্বাচনের আগে নতুন প্রকল্পের কার্ড ছড়িয়ে এবার নির্বাচনী তাস খেলে দিলেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন গোয়া সফরেই আরও কী চমক লুকিয়ে রয়েছে তা জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+