Dhankhar vs Kharge: অনাস্থা প্রস্তাব নিয়ে যুযুধান ধনখড়-খাড়গে, তুমুল উত্তেজনায় ফের মুলতুবি রাজ্যসভা
Dhankhar vs Kharge: শুক্রবার ফের মুলতুবি (Adjournment) হয়ে গেল রাজ্যসভা। চেয়ারম্যান জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে বিরোধী সাংসদদের আনা অনাস্থা প্রস্তাব (No confidence motion) ঘিরে উত্তপ্ত হল রাজ্যসভা। ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রাখা হল রাজ্যসভার অধিবেশন। উপরাষ্ট্রপতির সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
এদিন অনাস্থা প্রস্তাবের বিরোধিতা জানিয়ে ধনখড় বলেন তিনি কৃষক পরিবারের সন্তান। বিরোধীদের এই কর্মকাণ্ড সংবিধানের প্রতি অপমান বলে কটাক্ষ করেন তিনি। পাল্টা সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। দু'পক্ষের চরম বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চকক্ষ।

বিরোধীদের উদ্দেশ্যে জগদীপ ধনখড় বলেন, "আমি কৃষক পরিবারের সন্তান। আমার কোনও দুর্বলতা নেই। দেশের জন্য আমি জীবনও দিতে পারি। ২৪ ঘণ্টা আপনাদের একটাই কাজ, আমার বিরোধিতা করা। অনেক সহ্য করেছি। অনাস্থা প্রস্তাব আনার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু সংবিধানকে অপমান করছেন আপনারা।"
ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিরোধীরা জাঠদের অপমান করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। ১৯৫১ সালে রাজস্থানের ঝুনুঝুনুতে কৈথানা গ্রামে কৃষক পরিবারে জন্ম ধনখড়ের। বিজেপির দাবি, তাঁকে উপরাষ্ট্রপতি পদ থেকে উৎখাত করার অর্থ দেশের কৃষক পরিবারগুলিকে অপমান করা। যদিও বিরোধীরা সেইসব তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। অনাস্থা প্রস্তাবে অনড় তারা।
ধনখড়কে পাল্টা জবাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বলেন, "আপনি কৃষক পরিবারের সন্তান হলে আমিও একজন শ্রমিকের সন্তান। আপনার থেকেও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমরা এখানে আপনার প্রশংসা শুনতে আসিনি। আলোচনার জন্যে এসেছি। আপনি একটি দলকে অপর দলগুলির বিরুদ্ধে গলার আওয়াজ তুলতে প্ররোচনা দিচ্ছেন।"
রাজ্যসভার চেয়ারম্যান কংগ্রেস সাংসদদের অপমান করছেন বলে পাল্টা তোপ দাগেন খাড়গে। জানা যায়, মল্লিকার্জুন খাড়গের বাবা একটি কারখানার কর্মরত ছিলেন। দরিদ্রতা সামনে থেকে দেখেছেন তিনি। গত ২৪ বছরে প্রথমবার গান্ধী পরিবারের বাইরে তাকে বেছে নেওয়া হয় কংগ্রেসের সভাপতি হিসেবে।
ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠস্বর রোধের অভিযোগ তোলেন তিনি। পদোন্নতির দন্য বিজেপির হয়ে চাটুকারিতা করার অভিযোগ এনে ধনখড়কে 'প্রভুভক্ত' বলেও তোপ দাগেন তিনি। রাজ্যসভায় মত প্রকাশে বাধা দেওয়ার অভিযোগেই ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications