মহারাষ্ট্রে করোনায় ভয়াবহতা, দেশে সংক্রমণ শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্ত

মহারাষ্ট্রে (maharashtra) করোনায় (coronavirus) ভয়াবহ সংক্রমণ। রবিবার সেখানে ৩০, ৫৩৫ জনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যা গত ২০২০-র মার্চ থেকে হওয়া একদিনে সংক্রমণে সর্বোচ্চ। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সং

মহারাষ্ট্রে (maharashtra) করোনায় (coronavirus) ভয়াবহ সংক্রমণ। রবিবার সেখানে ৩০, ৫৩৫ জনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যা গত ২০২০-র মার্চ থেকে হওয়া একদিনে সংক্রমণে সর্বোচ্চ। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৪, ৭৯, ৬৮২ জন। গত ২৪ ঘন্টায় ৯৯ জনের মৃত্যু হয়েছে। শতাংশের নিরিখে যা ২.১৫ শতাংশ।

মুম্বইয়ে আক্রান্ত ৩৭৭৫ জন

মুম্বইয়ে আক্রান্ত ৩৭৭৫ জন

রবিবার মুম্বইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭৭৫ জন। এই আক্রান্তের সংখ্যাও গত বছরের থেকে বেশি। ১১, ৩১৪ জনকে নিয়ে সমগ্র মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২২, ১৪, ৮৬৭ জন। সেখানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৫৩, ৩৯৯ জন। সুস্থতা নেমে গিয়েছে ৮৯. ৩২ শতাংশে।

পুনে, নাগপুরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

পুনে, নাগপুরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

গত ২৪ ঘন্টায় পুনে এবং নাগপুরে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। পুনেতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার জন। অন্যদিকে কঠোর লকডাউনের মধ্যে থাকা নাগপুরে ২৭০০ জন আক্রান্ত হয়েছেন। জেলা প্রসাসনের তরফ থেকে নাগপুরে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের নির্দেশিকা জারি করেছে। শহরে ১৫-২১ তারিখ পর্যন্ত পুরোপুরি লকডাউন ছিল।

হোম কোয়ারেন্টাইনে ৯, ৬৯, ৮৬৭ জন

হোম কোয়ারেন্টাইনে ৯, ৬৯, ৮৬৭ জন

বর্তমানে মহারাষ্ট্রে ৯,৬৯, ৮৬৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছেন ৯,৬০১ জন। বর্তমানে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২,১০, ১২০ জন।

মহারাষ্ট্রে নতুন করে নিষেধাজ্ঞা

মহারাষ্ট্রে নতুন করে নিষেধাজ্ঞা

নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় শুক্রবার থেকে মহারাষ্ট্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অডিটোরিয়াম, থিয়েটার এবং বেসরকারি অফিসের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। মহারাষ্ট্রের করোনা বিধি অনুযায়ী অডিটোরিয়াম এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ করে উপস্থিতি নির্দিষ্ট করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+