Maharashtra: ফড়ণবীস নিজের হাতেই রাখলেন গুরুত্বপূর্ণ দপ্তর, কে, কোন মন্ত্রী হলেন? রইল তালিকা
নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি এবং তাঁর জোট সঙ্গীরা। ১২ দিনের টানাপোড়েনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবীস। একইসঙ্গে শপথ নিয়েছিলেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। মুখ্যামন্ত্রীর শপথের ১০ দিন পর মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। কয়েকদিন কেটে গেলেও কোন মন্ত্রী কোন দপ্তর পাবেন তা জানা যাচ্ছিল না। চর্চা শুরু হয়েছে মন্ত্রিসভা নিয়ে।
শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করলেন। দেবেন্দ্র ফড়ণবীস নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র, আইন এবং বিচার, তথ্য এবং জনসংযোগ, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনেক মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পেয়েছেন নগর উন্নয়ন, আবাসন এবং পূর্ত দপ্তর। অন্য উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পেয়েছেন অর্থ এবং পরিকল্পনা , রাজ্য রাজস্বের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব।

মহারাষ্ট্রে মন্ত্রিসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে ৪৩। আগেই মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। রবিবার মন্ত্রি হওয়ার জন্য শপথ নেন আরও ৩৯। ফলে সংখ্যাটা হল ৪২। এই ৩৯ জনের মধ্যে ১৯ জনই বিজেপি বিধায়ক। এরমধ্যে শিবসেনা (একনাথ শিন্ডে)-র ১১ জন এবং এনসিপি (অজিত পাওয়ার)-র ৯ জন বিধায়কের।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications