Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Election: গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, প্রচারে বেরিয়ে রক্তাক্ত মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ২ দিন আগে বড় অঘটন। মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের (Anil Deshmukh) উপর হামলা। নাগপুরে শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপির (NCP SP) বরিষ্ঠ নেতার গাড়ি লক্ষ্য পাথর ছোড়া (Stone Pelted) হয় বলে অভিযোগ। ইটের আঘাতে মাথায় আঘাত (Head Injury) পান অনিল দেশমুখ।

সোমবার সন্ধেয় শেষ ল্যাপের প্রচারে সভা (Election Campaigning) সেরে নাগপুরের (Nagpur) নারখেড় থেকে কাটোলের দিকে যাচ্ছিলেন অনিল দেশমুখ। ছেলে সলিল দেশমুখের হয়ে প্রচার সারছিলেন তিনি। মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) হয়ে কাটোল থেকে লড়ছেন সলিল। জালালখেড়া রোডে বেলফাটার কাছে অনিলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

ANIL DESHMUKH

অনিলের গাড়ি লক্ষ্য করে রাস্তার দু'পাশ থেকে পাথরবৃষ্টি হতে থাকে। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন এনসিপি নেতা। ধেয়ে আসা পাথরে ভেঙে যায় তার গাড়ির কাচও। গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে কাচের টুকরো।

সঙ্গে সঙ্গে আহত অনিলকে উদ্ধার করে কাটোলের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাগপুর গ্রামীণের পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানান, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছন উচ্চ পুলিশকর্তারা। হামলাকারীদের খোঁজে তদন্ত অভিযান শুরু করেছে পুলিশ।

মহারাষ্ট্রের কাটোল (Katole) আসনের বিধায়ক অনিল। এবারে তাঁর জায়গা ছেলেকে ছেড়ে দিয়েছেন অনিল দেশমুখ। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অনিল দেশমুখ। মুম্বই পুলিশের তৎকালীন কমিশনার অনিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন।

মুম্বইয়ের পানশালা ও রেস্তোরাঁ থেকে অনিলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন সিপি। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অনিল। এরপর ২০২১ সালে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। ২০২২ সালে দুর্নীতির অভিযোগে তাঁকে ফের গ্রেফতার করে সিবিআই। এক বছরেরও বেশি সময় জেলে থাকার পর বম্বে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন অনিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+