Maharashtra Assembly Election 2024: শিন্ডের মনোনয়নে শক্তিপ্রদর্শন শিবসেনার, তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ BJP-র
Maharashtra Assembly Election 2024: দোরগোড়ায় মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। মঙ্গলবার ২৯ অক্টোবরই মনোনয়ন দাখিলের শেষ তারিখ। সোমবার মনোনয়নপত্র জমা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। মুখ্যমন্ত্রীর মনোনয়নে থানের রাস্তায় উপচে পড়ল ভিড়।
২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা ভোট। থানের কোপরি-পাচপাখাড়ি (Kopri-Pachpakhadi constituency) আসন থেকে লড়ছেন একনাথ শিন্ডে। তাঁর বিরুদ্ধে দলের প্রয়াত বরিষ্ঠ নেতা আনন্দ দিঘের (Anand Dighe) ভাইপো কেদার দিঘেকে প্রার্থী করেছে উদ্ধব ঠাকুরের শিবসেনা (Shiv Sena)।

বর্ণাঢ্য শোভাযাত্রা করে এদিন মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দত্ত মন্দির থেকে শুরু হয়ে থানের মূল রাস্তাগুলিতে শোভাযাত্রা করেন শিন্ডে। পাশাপাশি রাজনৈতিক মেন্টর প্রয়াত আনন্দ দিঘের আশ্রমে গিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান শিন্ডে। এরপর রথের আকারে সজ্জিত গাড়িতে চড়ে থানের আইটিআই সেন্টারে দুপুর দেড়টা নাগাদ মনোনয়ন জমা দেন তিনি।
শিন্ডের মনোনয়ন পর্ব থেকেই শক্তিপ্রদর্শন শিবসেনার। ফুল দিয়ে সাজানো ও সবুজ-গেরুয়া কাপড়ে মোড়া সুসজ্জিত দুটি রথ থেকে শিন্ডের হয়ে স্লোগান কর্মীসমর্থকদের। গাড়ির শুরুতে সাজানো হয় শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে (Bal Thackeray), নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) ও আনন্দ দিঘের ছবি। মনোনয়নে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালেও।
২০০৯ থেকে থানের কোপরি-পাচপাখাড়ি আসনে জোটবদ্ধ শিবসেনার প্রার্থী হয়ে আসছেন শিন্ডে। ২০১৯ সালে গত বিধানসভা নির্বাচনে ৮৯ হাজার ভোটে কংগ্রেসের সঞ্জয় ঘাড়িগাঁওকরকে পরাজিত করেছিলেন একনাথ শিন্ডে। গত বিধানসভা নির্বাচনে ১০৫টি আসন জিতেছিল বিজেপি, ৫৬টি শিবসেনা ও কংগ্রেস জিতেছিল ৪৪টি আসন।
এদিকে, সোমবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা (BJP's third Candidate List) প্রকাশ করল বিজেপি। ২৫ জন প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। এদের মধ্যে উল্লেখযোগ্য আরভি আসনটি। সেখানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুমিত ওয়াংখেড়েকে প্রার্থী করেছে বিজেপি।
এই নিয়ে মোট ১৪৬টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। ২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির জোট। মহারাষ্ট্রে ভোটগণনা হবে ২৩ নভেম্বর।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications