দিনাকরণ গোষ্ঠীর ১৮ বাতিল বিধায়কের আর্জি আজ শুনবে মাদ্রাজ হাইকোর্ট
বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ খারিজ করে দিয়েছেন তামিলনাড়ু স্পিকার পি ধনপাল। সেই নির্দেশের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছিলেন বিদ্রোহী বিধায়কেরা। সেই আবেদনের শুনানি রয়েছে আজ বুধবার।
১৮জন বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কের সদস্যপদ খারিজ করে দিয়েছেন তামিলনাড়ু স্পিকার পি ধনপাল। ই পলানিস্বামীকে সমর্থন না করায় 'অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট' অনুযায়ী তাদের বাতিল করা হয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছিলেন বিদ্রোহী বিধায়কেরা। সেই আবেদনের শুনানি রয়েছে আজ বুধবার।

আদালতে আবেদনের সময় বিধায়কদের তরফে আইনজীবী পিআর রমন বলেছেন, এই ১৮ বিধায়কের সাংবিধানিক অধিকার রয়েছে নিজস্ব মত প্রয়োগ করে ভোটদানের। যদি শুনানি মঞ্জুর না করা হয় তাহলে সাংবিধানিক অধিকার খর্ব হবে। আর তা শুনেই শুনানিতে মঞ্জুরি জানিয়েছে আদালত।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষ পি ধনপাল ১৮ জন এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়ককে বাতিল ঘোষণা করেন। টিটিভি দিনাকরণকে সমর্থনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত মাসে এআইএডিএমকে-র দুই যুযুধান গোষ্ঠী ইকে পলানিস্বামী ও ও পন্নিরসেলভমরা একজোট হয়ে যান। তারপরই ১৯জন দিনাকরণ ঘনিষ্ঠ বিধায়ক রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী ইকে পলানিস্বামীর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা জানিয়ে চিঠি দেন। তারপরই তামিলনাড়ু বিধানসভার অক্ষ্যক্ষ ১৮ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেন।
এই মুহূর্তে তামিলনাড়ু বিধানসভায় ১৮টি বিধায়ক পদ শূন্য রয়েছে। মোট আসন আপাতত ২১৫। ভোটাভুটি হলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সরকারের প্রয়োজন হবে অন্তত ১০৮টি ভোট।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications