২০১৮ সালে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে, রিপোর্ট পেশ এনসিআরবির
২০১৮ সালে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে, রিপোর্ট পেশ এনসিআরবির
দেশে ধর্ষণ বাড়ছে। অথচ এই অপরাধের বিচার ব্যবস্থার কোনও ধরনের সুরাহা হচ্ছে না। আজও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারের অপেক্ষা করতে হয় দীর্ঘদিন। জানা গিয়েছে, ২০১৬ থেকে টানা তিন বছর ২০১৮ পর্যন্ত ধর্ষণের জন্য শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যে গত তিনবছরে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা নথিবদ্ধ হয়েছে।

২০১৮ সালের রিপোর্ট
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০১৮ সালে দেশের মোট ৩৩,৩৫৬টি ধর্ষণের মামলার মধ্যে মধ্যপ্রদেশে ১৬ শতাংশের বেশি মামলা নথিভুক্ত হয়েছে।এই বছরেই ৫,৪৩৩টি ধর্ষণের মধ্যে ৬ বছরের নীচে শিশুদের ৫৪টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালেও মধ্যপ্রদেশ ধর্ষণ মামলায় শীর্ষে ছিল। তবে ২০১৮ সালের তুলনায় ২০১৭ সালে ধর্ষণের মামলা কম নথিভুক্ত হয়েছে।

বেশিরভাগই ১৮ বছর বা ৬ বছরের নীচে ধর্ষণের শিকার
এনসিআরবি জানিয়েছে, সরকারি সংস্থাগুলি ধর্ষণের তথ্য সংগ্রহ করতে এবং ক্রাইম ডাটা বিশ্লেষণ করতেও ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও ২০১৬ সালের তুলনায় ২০১৮ সালে ধর্ষণের সংখ্যা অনেকটাই বেশি। ২০১৬ সালে মধ্যপ্রদেশে ৪,৮৮২টি ধর্ষণ নথিভুক্ত হয়েছে। এর পাশাপাশি ২০১৮ সালে ১৮ বছরের নীচে ধর্ষণ হয়েছে এমন মামলার সংখ্যা ২,৮৪১টি। এরই মধ্যে ছয় বছরের নীচে শিশুদের ধর্ষণ করা হয়েছে তার সংখ্যা ৫৪টি এবং ৬ থেকে ১২ বছরের নীচে ধর্ষিতার সংখ্যা ১৪২জন। এনসিআরবি থেকে জানা গিয়েছে যে, ২০১৮ সালে ১,১৪৩টি ধর্ষণের মামলায় ধর্ষিতার বয়স ১২ থেকে ১৬ বছর এবং ১৬ থেকে ১৮ বছরের আক্রান্তের সংখ্যা ১,৫০২টি। অপরদিকে, ২০১৬ সালে ১৮ বছরের নীচে আক্রান্তের সংখ্যা ছিল ২,৪৭৯জন এবং ৩৯ জন ছিল ছ'বছরের নীচে শিশু।

এনসিআরবি তালিকায় আরও রাজ্যের নাম
২০১৭ সালে এনসিআরবি জানিয়েছে, ১৮ বছর বা তার নীচে ধর্ষিতার সংখ্যা ছিল ৩,০৮২জন এবং ৫০ জন ছিল ছ'বছর বা তার নীচে। মধ্যপ্রদেশের পরই রয়েছে রাজস্থান (৪,৩৩৫), উত্তরপ্রদেশ (৩,৯৪৬), মহারাষ্ট্র (২,১৪২) এবং ছত্তিশগড় (২,০৯১)। মধ্যপ্রদেশ প্রসিকিউশন বিভাগের দেওয়া তথ্য অনুসারে, রাজ্যের আদালতগুলি ২০১৮ সালে কিশোরীদের বিরুদ্ধে ধর্ষণের ১৮ টি মামলায় দোষীদের মৃত্যদণ্ড দিয়েছে।
প্রতীকী ছবি
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications