থানায় ঢুকে পুলিশকর্মীকে সপাটে চড় বিধায়কের, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। আর তাতে পোয়াবারো গেরুয়া শিবিরের মন্ত্রী থেকে দলীয় কর্মী সকলের। থানার মধ্যে ঢুকেই এক বিজেপি কর্মীকে সপাটে চড় কষিয়ে দিলেন এক বিজেপি বিধায়ক।

রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। আর তাতে পোয়াবারো গেরুয়া শিবিরের মন্ত্রী থেকে দলীয় কর্মী সকলের। থানার মধ্যে ঢুকেই এক বিজেপি কর্মীকে সপাটে চড় কষিয়ে দিলেন এক বিজেপি বিধায়ক। মধ্যপ্রদেশের দেওয়াসের উদয়নগরে ঘটনাটি ঘটেছে।

থানায় ঢুকে পুলিশকর্মীকে সপাটে চড় বিধায়কের

জানা গিয়েছে, শুক্রবার রাতে বাগলির বিধায়ক চম্পালাল দেভদা কনস্টেবল সন্তোষ ইভান্তিকে চড় মারেন। থানার মধ্যে সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়েছে।

একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। সেখানে বিজেপি বিধায়ক দেভদার ভাইপো ঢুকতে চান। তাকে কনস্টেবল সন্তোষ বাধা দিলে বচসা শুরু হয়। তারপরই বিধায়ক দেভদা এসে সপাটে চড় মারেন।

পুলিশ অভিযুক্ত বিধায়কেরক বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে। তার দাবি এলাকায় বিশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে তিনি থানায় যান। তবে পাল্টা পুলিশ কর্মীরাই বচসা শুরু করেন। চড় মারার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। অথচ সিসিটিভি ফুটেজে বিধায়কের কীর্তি ধরা পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+