(ছবি) দুঁদে রাজনীতিকদের টুইটারে হাতেখড়ি
বেঙ্গালুরু, ২৯ মার্চ : স্কুল-কলেজের ছাত্ররা তো বটেই, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও যোগাযোগ মাধ্যম হিসাবে সোস্যাল মিডিয়াকে বেছে নিচ্ছেন আজকাল। পিছিয়ে নেই তাবড় তাবড় রাজনীতিবিদরাও।
বিরোধী দলকে কটাক্ষ করা হোক বা নিজের দলের গুণগান, সোস্যাল মিডিয়া যে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য। টুইটারের মতো মাইক্রোব্লগিং সাইট তো এখন রাজনৈতিক নেতাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এতদিন ছিল 'বাকযুদ্ধ', আজকাল তো প্রায়ই দেখা যায় দুই রাজনৈতিক নেতার মধ্যে 'টুইট যুদ্ধ' লেগেছে। টুইটারের সবচেয়ে বড় সুবিধা হল এটা পাবলিক ডোমেন বলে, সাধারণ মানুষও সরাসরি 'টুইট যুদ্ধে' অংশ নিতে পারেন।
একজন বা দু'জন নয়, টুইটার অ্যাকাউন্ট রয়েছে এমন অসংখ্য ভারতীয় রাজনীতিবিদ রয়েছেন। যারা প্রতিমুহূর্তে সক্রিয় রয়েছেন এই জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটে। ছবিতে দেখে নিন সেই সব দুদে নেতাদের প্রথম টুইটটি।

নরেন্দ্র মোদী..
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বারাণসী ও ভাদোদরা থেকে এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রথম টুইটারে যোগ দেন।

রাজনাথ সিং
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রবীন নেতা লখনউ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৩ সালের এপ্রিল মাসে প্রথম তিনি টুইটারে যোগ দেন।

নীতিশকুমার..
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার ২০১০ সালের মে মাসে টুইটারে যোগ দেন

ডেরেক ও'ব্রায়েন...
তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ ২০১০ সালের মার্চ মাসে টুইটারে যোগ দেন।

ওয়াই এস ইয়েদুরাপ্পা...
কর্নাটকের সিমোগা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন ইয়েদুরাপ্পা। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে টুইটারে যোগ দেন তিনি।

দিগ্বিজয় সিং...
কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে দাঁড়তে পারেন দিগ্বিজয় সিং। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে টুইটারে যোগ দেন তিনি।

লালুপ্রসাদ যাদব...
২০১৪ সালের জানুয়ারি মাসে টুইটারে যোগ দেন লালু।

অরবিন্দ কেজরিওয়াল...
২০১১ সালের নভেম্বর মাসে টুইটারে যোগ দেন অরবিন্দ কেজরিওয়াল।

শশী থারুর...
কেরালার তিরুবন্তপুরম কেন্দ্র থেকে লোকসভায় প্রার্থী হচ্ছেন শশী থারুর। ২০০৯ সালের মার্চ মাসে টুইটারে যোগ দেন থারুর।

অরুণ জেটলি...
আসন্ন লোকসভা নির্বাচনে অমৃতসর থেকে প্রার্থী হচ্ছেন অরুণ জেটলি। ২০১৩-র ডিসেম্বরে টুইটারে যোগ দেন জেটলি।

সুষমা স্বরাজ
মধ্যপ্রদেশের বিদিশা থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন সুষমা। ২০১০ সালের নভেম্বর মাসে টুইটারে যোগ দেন সুষমা স্বরাজ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications