রাজ্যসভার পর লোকসভা! পাশ ৩৭০ বিলোপ এবং রাজ্যকে দ্বিখণ্ডিত করার বিল, টুইট মোদীর

প্রত্যাশা মতো লোকসভাতেও পাশ হয়ে গেল ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার বিল দুটি।

প্রত্যাশা মতো লোকসভাতেও পাশ হয়ে গেল ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার বিল দুটি। ৩৭০-৭০ ভোটের ব্যবধানে তা পাশ হয়। এদিনও সংসদে বিরোধিতা বজায় রাখে কংগ্রেস। রাহুল গান্ধীর যুক্তি দেশ মানুষকে নিয়ে তৈরি হয়। জমির খণ্ড নিয়ে তৈরি হয় না। বিল পাশের শেষে বিশেষ করে লাদাখের মানুষকে
অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর আশা

জম্মু ও কাশ্মীরে নতুন ভোর। ভাল ভবিষ্যতের প্রতীক্ষা করা হচ্ছে। রাজ্যসভার পর লোকসভাতেও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল পেশের পর এমনটাই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশা বিপদে যাওয়া যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে। স্থানীয় পরিকাঠামোর প্রভূত উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

লাদাখের মানুষকে অভিনন্দন মোদীর

লাদাখের মানুষকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সেখানকার মানুষের অনেকদিনের দাবি পূরণ করা হল।

রাহুলের টুইট

এদিন টুইট করে রাহুল গান্দী যেন কাশ্মীর সংক্রান্ত দুটি বিলে দলের বিরোধিতার কথা জানিয়েছেন, ঠিক তেমনই, কাশ্মীরের নেতাদের গ্রেফতার করার ঘটনাকে সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে বর্ণনা করেছেন। গ্রেফতার হওয়া নেতাদের মুক্তিরও দাবি করেছেন তিনি। এদিন কাশ্মীর নিয়ে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+