Kangana Ranaut: প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত! মাণ্ডি থেকে কয়েক লক্ষ ভোটে জিতে সংসদে যাচ্ছেন কঙ্গনা
Kangana Ranaut: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, অব কি বার চারশো পার স্লোগান তুললেও তার ধারেকাছে যেতে পারছে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
এখনও অবধি বেশ কয়েক রাউন্ডের গণনা বাকি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে বড় সংশয়। যদিও তারই মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য আসনে ফুটছে পদ্ম।

বলিউডের নায়িকা কঙ্গনা রানাওয়াত বিজেপিতে যোগদানের পর এবার তাঁকে প্রথমবার প্রার্থী করেছে গেরুয়া শিবির। বলিউডের যে নায়িকারা সংসদে গিয়েছেন তাঁদের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে কঙ্গনা রানাওয়াতের নাম। তিনি যে ব্যবধানে এগিয়ে রয়েছেন তাতে জয় অবশ্যম্ভাবী।
মাণ্ডি লোকসভা আসনটিতে ২০১৪ ও ২০১৮ সালের লোকসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন বিজেপির রাম স্বরূপ শর্মা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের তৎকালীন সাংসদ প্রতিভা সিংকে হারান ৩৯,৮৫৬ ভোটে। ২০১৯ সালে সেই ব্যবধান বেড়ে হয় ৪,০৫,৪৫৯।
২০২১ সালের মার্চে প্রয়াত হন বিজেপি সাংসদ রাম স্বরূপ। সে বছরই উপনির্বাচনে এই আসনে জয়লাভ করে কংগ্রেস। বিজেপির প্রার্থী ব্রিগেডিয়ার কুশল ঠাকুরকে হারিয়ে সংসদে যান হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। এবার অবশ্য প্রতিভা সিংকে প্রার্থী না করে কংগ্রেস প্রার্থী করেছে বিক্রমাদিত্য সিংকে। তিনি প্রতিভা সিংয়ের পুত্র।
রাজনৈতিক মহলের খবর, কঙ্গনা প্রার্থী হবেন জেনেই প্রতিভা এবারের ভোটে লড়তে চাননি। ফলে কংগ্রেস তাঁর পুত্রকে দাঁড় করায় আসনটি ফের দখলে নিতে। কিন্তু এখনও অবধি যা ফলাফল জানা গিয়েছে, তাতে কঙ্গনা ৪ লক্ষ ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই মায়ের আশীর্বাদ নিয়েছেন কঙ্গনা, সাংসদ হিসেবে নতুন ইনিংস খেলা সুনিশ্চিত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications