Rahul Gandhi Property: হাতে মাত্র নগদ ৫৫ হাজার টাকা! রাহুল গান্ধীর সম্পত্তি সত্যিই এত কম
Rahul Gandhi Property: ভোটের ময়দানে রাহুল গান্ধী! এবারও ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন তিনি। বুধবার দুপুরেই হেলিকপ্টারে ওয়ানাড় পৌঁছন রাহুল গান্ধী। সভাযাত্রা করে জেলাশাসকের দফতরে পৌছন।
সভা যাত্রায় অংশ নেন কয়েক হাজার কংগ্রেস নেতা-কর্মীরা। ছিলেন শীর্ষ নেতৃত্বরাও। কিন্তু জানেন কী সোনিয়া পুত্রের (Rahul Gandhi) হাতে নগদ রয়েছে মাত্র ৫৫ হাজার টাকা! আর কিছু নেই?

Rahul Gandhi Property: শেয়ার বাজারে মোটা বিনিয়োগ
নির্বাচনী হলফনামা অনুযায়ী, রাহুল গান্ধীর হাতে নগদ টাকার পরিমাণ মাত্র ৫৫ হাজার টাকা। তবে 2022-23 আর্থিক বছরে রাহুল গান্ধীর মোট আয় ছিল 1,02,78,680 টাকা। চমকে উঠলেন নাকি! এমনটাই নির্বাচনী হলফনামায় জানিয়েছেন রাহুল।
শুধু তাই নয়, হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, কনগ্রেস নেতার নামে ব্যাঙ্কে ডিপোজিট রয়েছে 26.25 লাখ টাকা। মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে শেয়ার বাজারে। আর সেই মূল্য 4.33 কোটি টাকা। এমনকি ম্যাউচুয়াল ফান্ডে বিনিয়োগের অঙ্কের পরিমাণ 3.81 কোটি টাকা।
এখানেই শেষ নয়, Sovereign Gold Bond-এও বিনিয়োগ রয়েছে রাহুল গান্ধীর। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে বিনিয়োগের অঙ্ক 15.2 লাখ টাকা। জুয়েলারি রয়েছে 4.2 লাখ টাকা। এছাড়াও রাহুল গান্ধীর নামে NSS, Postal Saving এবং ইন্সরেন্স পলিসিতে প্রায় 61.52 লাখ টাকা বিনিয়োগ রয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
Rahul Gandhi Property: মোট সম্পত্তি চমকে দেবে
অন্যদিকে তথ্য অনুযায়ী, রাহুল গান্ধীর মোট 9,24,59,264 টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১১,১৪,০২,৫৯৮ টাকা। সেই মতো কংগ্রেস নেতার মোট সম্পত্তির পরিমান 20,38,61,862 টাকা। দায়ও রয়েছে। আর সেই অঙ্কের পরিমাণ প্রায় 49,79,184 টাকা। এমনটাই নির্বাচনী হলফনামায় জানা গিয়েছে। তবে ২০০৪ সালে রাহুল গান্ধী যখন প্রথম নির্বাচনে লড়েন সেই সময় কংগ্রেস নেতার কাছে ৫৫ লাখ টাকার সম্পত্তি ছিল।
Rahul Gandhi Property: ২০১৯ সালে কত সম্পত্তি
২০১৯ সালে নির্বাচনে লড়াই'য়ের সময় প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি আছে বলে জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় যদিও তাঁর উপর ৭২ লাখ টাকার লোনের দায় ছিল বলেও হলফনামায় উল্লেখ করেছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে গত পাঁচ বছরে প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত বছরও ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেন রাহুল গান্ধী। বিপুল ভোটে জয় পান। এবারও সেই আসন থেকেই লড়াইয়ের ময়দানে কংগ্রেসের বিদাইয়ী সাংসদ।












Click it and Unblock the Notifications