Lok Sabha Election 2024: ফিরে আসতে চলেছে...! এক্সিট পোলের কয়েক ঘন্টা আগে প্রশান্ত কিশোরের বড় ভবিষ্যদ্বাণী
Lok Sabha Election 2024: ভোট পর্ব শুরুর পরে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি ৩৭০ আসন না পেলেও ২০১৯-এর থেকে বেশি আসন অর্থাৎ ৩০৩ টির বেশি আসন পেতে পারে। ২০২৪-এর এক্সিট পোলের ফল প্রকাশের কয়েকঘন্টা আগে সেই নিজের অবস্থানেই অটুট থাকলে প্রশান্ত কিশোর।
প্রসঙ্গত, এদিন নির্বাচন শেষ হওয়ার পরে সন্ধে সাড়ে ছটা থেকে জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলি এক্সিট পোলের ফল প্রকাশ করতে তৈরি হয়ে রয়েছে।

তার আগে প্রশান্ত কিশোর নির্বাচনের ফলাফল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী বজায় রেখেছেন। এক সর্বভারতীয় সংবাদ মধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর মূল্যায়ন অনুসারে বিজেপি একই কিংবা কিছুটা ভাল সংখ্যা নিয়ে ফিরে আসতে চলেছে। পশ্চিম ও উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যায় তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি দেশের পূর্ব ও দক্ষিণ-সহ বিভিন্ন জায়গা থেকে পর্যাপ্ত সমর্থন পেয়েছে।
প্রশান্ত কিশোর পূর্ব ও দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভোট ভাগের সম্ভাব্য বৃদ্ধিরও ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরলে চেষ্টা করেছে। এই রাজ্যগুলি থেকে তারা লাভ পাবে বলেও মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর দাবি করেছেন, কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের তেমন কোনও অসন্তোষ নেই বা ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিকল্পের জন্য জোরাল কোনও দাবিও নেই। তিনি বলেছিলেন শক্তিশালী বিরোধীর অনুপস্থিতির কারণে বিজেপির জনাদেশ সুরক্ষিত থাকতে চলেছে। বিরোধীদের মধ্যে বিশ্বাসযোগ্য তেমন কোনও মুখ নেই, বলেছিলেন প্রশান্ত কিশোর।
এর আগে আরও এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার প্রশান্ত কিশোর বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে লোকসভা নির্বাচনে আরও একটি জয়ের পথ দেখাতে চলেছেন। আর বিজেপির আসন সংখ্যা গতবার অর্থাৎ ২০১৯-এর ৩০৩ ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেছিলেন, মোদীর নেতৃত্বাধীন বিজেপিই ফিরে আসছে।
প্রশান্ত কিশোর বলেছিলেন, আমাদের মৌলিক বিষয়ের দিকে নজর দেওয়া উচিত। যদি বর্তমান সরকার ও নেতাদের বিরুদ্ধে ক্ষোভ থাকে, তাহলে একটি সম্ভাবনা আছে যে বিকল্প যাই থাকুক না কেন, জনগণ তাদের ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। অপূর্ণ আকাঙ্খা থাকলেও এখনও পর্যন্ত মোদীর বিরুদ্ধে জনগণের ক্ষোভ-হতাশা তেমনভাবে সামনে আসেনি।












Click it and Unblock the Notifications