ইস্তেহারে মুসলিম লিগের ছাপ! কংগ্রেসের আপত্তিকে থোড়াই কেয়ার, নতুন করে আক্রমণ PM মোদীর
Lok Sabha Election 2024: কংগ্রেস শুক্রবার ইস্তেহার প্রকাশ করে। উত্তর প্রদেশের সাহারানপুর এবং রাজস্থানের আজমেঢ়ে বিজেপির প্রচার সভা থেকে সেই ইস্তেহারকে নিশানা করেছিলেন প্রধআনমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ইস্তেহারে মুসলিম লিগ দ্বারা প্রভাবিত।
প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারকে মিথ্যার বান্ডিল বলে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন, এর প্রতিটি পাতায় রয়েছে ভারতের টুকরো হওয়ার গন্ধ। তিনি বলেছিলেন, কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে, তাতে স্বাধীনতার সময় মুসলিম লিগের যে চিন্তাভাবনা ছিল, তা প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন, ইস্তেহারের বড় অংশ মুসলিম লিগের দ্বারা প্রভাবিত। আর অপর অংশ বামপন্থীদের দ্বারা।

মোদীর আক্রমণ
প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, এখন কংগ্রেসের নীতি বা আদর্শ বলে কিছু নেই। পুরোটাই আউটসোর্স করেছে তারা। তিনি আরও বলেছিলেন, কংগ্রেসের এমন অবস্থা যে, একটা সময়ে তাদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলিতেও প্রার্থী দেওয়ার সাহস নেই।
বিজেপির নিশানায় কংগ্রেস
শুক্রবার ইস্তেহার প্রকাশের পরই বিজেপির তরফে কংগ্রেসকে নিশানা করা হয়। বিজেপির তরফে দাবি করা হয়, কংগ্রেসের ইস্তেহারে থাইল্যান্ডের ছবি। সেখানে নিউইয়র্কের বাফেলো নদীর ছবিও রয়েছে। বিজেপি তরফে কটাক্ষ করে বলা হয়, থাইল্যান্ড রাহুল গান্ধীর প্রিয় জায়গা, সেই কারণেই হয়তো ইস্তেহারে থাইল্যান্ডের ছবি।
কমিশনে কংগ্রেস
এদিকে কংগ্রেসের তরফে এদিন মুসলিম লিগের সঙ্গে দলের ইস্তেহারের তুলনা করা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, বিজেপির ১৮০ আসনের সংখ্যা অতিক্রম করা নিয়ে ভীত হয়ে এই মন্তব্য করেছেন মোদী। তিনি এতটাই চিন্তিত যে, হিন্দু-মুসলিম স্ক্রিপ্ট অনুসরণ করছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওই দলের মতাদর্শগত পূর্বপুরুষরা দেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ ও মুসলিম লিগকে সমর্থন করেছিল।
মোদীর থোড়াই কেয়ার
যদিও কংগ্রেসের সমালোচনা কিংবা তাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোকে আমল দিতে রাজি নন প্রধানমন্ত্রী। তিনি সোমবার ছত্তিশগড়ের বস্তারের সভায় ফের একবার বলেছেন, কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতিতে এতটাই মগ্ন যে তাদের নির্বাচনী ইস্তেহারে মুসলিম লিগের ছাপ স্পষ্ট।
নাম না করে প্রধানমন্ত্রী বস্তারের সভায় বলেন, কংগ্রেসের শাহী পরিবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, পুরো দেশ যখন খুশি, সেই সময় ইন্ডিয়া ব্লক ও কংগ্রেস অসন্তুষ্ট। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, এরা তুষ্টির রাজনীতির জন্য সব সীমা অতিক্রম করতে পারে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications