মমতার উল্টো পথে মোদী! সোশ্যাল মিডিয়ায় নাচের মিম উপভোগ করে কোন বার্তা প্রধানমন্ত্রীর?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে নানা মিমে। দল আলাদা হলেও একই ধরনের মিম তৈরি হয়েছে অনেক নেতাকে নিয়েই।
মার্কিন র্যাপার লিল ইয়াচির (Lil Yachty) স্টেজে ঢোকার জনপ্রিয় ভিডিওকে অনুকরণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে মিমগুলি তৈরি করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়েছে। নোটিশে উল্লেখ, এই ধরনের পোস্ট আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি করতে পারে। অবিলম্বে ভিডিও না সরালে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়।
মমতাকে নিয়ে তৈরি মিম শেয়ার যাঁরা করেছেন তাঁদেরও কলকাতা পুলিশের সাইবার থানার তরফে নোটিশ পাঠানো হয়েছে। ভারতীয় সংবিধানের ১৪৯ ধারায় নোটিশ বলেও জানানো হয়েছে। কেউ কেউ ভিডিওটি সরিয়ে নিলেও একটি এক্স হ্যান্ডলে তা রেখে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশের ছবি পোস্ট করে লেখা, বাংলায় বাক স্বাধীনতার এটাই নমুনা।
মিমকে নিয়ে কলকাতা পুলিশের এই কড়া পদক্ষেপের কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র দফতরও দেখেন। ফলে তাঁর নির্দেশ ছাড়া কলকাতা পুলিশ নোটিশ পাঠাবে, তেমনটা ওয়াকিবহাল মহলের কেউ মানতে রাজি নন।
যদিও একই ধরনের ভিডিও নিয়ে মমতার উল্টো পথে হাঁটলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটি টুইট রিটুইট করেছেন। কৃষ্ণা নামে একজন এক্স হ্যান্ডল ব্যবহারকারী মোদীর ওই মিম ভিডিও শেয়ার করে লিখেছেন, এই ভিডিও পোস্ট করছি, কারণ ডিক্টেটর আমাকে এ জন্য গ্রেফতার করবেন না।
Like all of you, I also enjoyed seeing myself dance. 😀😀😀
— Narendra Modi (@narendramodi) May 6, 2024
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R
উল্লেখ্য, মোদীকে বিরোধী দলের নেতারা ডিক্টেটর হিসেবে অভিহিত করে থাকেন। তাঁদেরই খোঁচা দিয়েছেন ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। মোদী সেই টুইটটি রি-টুইট করে লেখেন, আপনাদের সকলের মতো আমিও নিজের নাচ উপভোগ করেছি। তিনটি স্মাইলি ইমোজিও পোস্ট করে তিনি আরও লেখেন, নির্বাচনের সময় এই ধরনের সৃষ্টি আনন্দ দেয়। পোলহিউমার বলে হ্যাশট্যাগও দেন মোদী।
Mamata vs PM Modi, The difference is clear pic.twitter.com/4lQqhqzmJW
— Lala (@FabulasGuy) May 6, 2024
মোদীর এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। অনেকেই লিখেছেন, মোদীর সঙ্গে মমতার তফাত এখানেই স্পষ্ট হয়ে গেল। অনেকেই পাশাপাশি কলকাতা পুলিশের নির্দেশিকা ও মোদীর পোস্ট পাশাপাশি রেখেছেন। মোদীর পোস্টে কলকাতা পুলিশের পদক্ষেপ ব্যুমেরাং হলো বলেও অনেকের অভিমত। মোদী আজ রাতেই গুজরাতে পৌঁছেছেন। কাল আমেদাবাদে তিনি ভোট দেবেন। রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আর্জিও জানান প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications