ইন্ডিয়া ব্লকের আসন ভাগ! এই পাঁচ রাজ্যে কংগ্রেসের দাবি আর বর্তমান অবস্থার মধ্যে ফারাক
Lok Sabha Election 2024: ডেটলাইন ৩১ জানুয়ারি। সেদিকে খেয়াল রেখে রাজ্যে রাজ্যে ইন্ডিয়া ব্লকের শরিকরা আলোচনা চালাচ্ছে। আটাশটি দলের মধ্যে আলোচনায় সমমত আনাটা খুব একটা সহজ কাজ নয়। যেমন ইতিমধ্যে বিহারে সিপিআই তিনটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আর সিপিআই-এমএল পাঁচটি আসনের দাবি জানিয়েছে। ইন্ডিয়া ব্লকের সব থেকে বড় দল হল কংগ্রেস। তারা এই সমস্যার সমাধানের জন্য দলের পাঁচ শীর্ষ নেতাকে নিয়োগ করেছে।
একটা সময়ে দেশের প্রায় সবকটি রাজ্যে কংগ্রেসের সরকার থাকলেও, দল দুর্বল হয়েছে। অনেকগুলি রাজ্যে দল কার্যত মুছে গিয়েছে। তার মধ্যে যেমন উত্তর প্রদেশ ও বিহার রয়েছে, তেমনই রয়েছে বাংলার মতো রাজ্য। কংগ্রেসের কৌশল হল ৫৪৩ টি আসনের মধ্যে অন্তত তিনশোটি আসনে প্রার্থী দেওয়া। যে কারণে তারা বাংলা, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে জোটের কাছে আসন চাইছে।

বাংলায় কংগ্রেস শাসক তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে। কংগ্রেস বাংলায় আট থেকে দশটি আসনে লড়াই করতে চায়। তবে তৃণমূল তাদেরকে দুটির বেশি ছাড়তে রাজি নয়। তৃণমূলের যুক্তি ২০১৪-র পরে ২০১৯-এ কংগ্রেস মাত্র চার আসনে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে ছিল। ফলে কংগ্রেসের দাবি কোনওভাবেই মানবে না তারা।
কংগ্রেস বিহারে জেডিইউ ও আরজেডির সঙ্গে জোটে রয়েছে। বিহারে লোকসভার আসন রয়েছে ৪০ টি। নির্ধারিত ফর্মুলায় কংগ্রেস বিহারে আটটি আসন দাবি করেছে। সেখান থেকে তারা অন্তত সাতটি আসন পাবে বলে আশা করছে। ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস বিহার থেকে মাত্র একটি আসন পেয়েছিল। আর তিন আসনে তারা ছিল দ্বিতীয় স্থানে। তবে কংগ্রেসের ফর্মুলা মানতে রাজি হচ্ছে না জেডিইউ কিংবা আরজেডি।
উত্তর প্রদেশে আসন রয়েছে আশিটি। সেখানে তারা এসপি ও আরএলডির সঙ্গে জোট করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেসের দাবি সেখানে পনেরোটি আসনের। সেখানে তারা ফর্মুলার মাধ্যমে আসন বন্টন চায়। ২০১৯-এর নির্বাচনে রায়বরেলি আসন কংগ্রেস দখল করেছিল। এছাড়া আমেথি-সহ তিনটি আসনে দ্বিতীয়স্থানে ছিল। ২০১৪-তে কংগ্রেসের অবস্থা সেখানে একটি ভাল ছিল দুটি আসন দখল করেছিল আর ছটিতে দ্বিতীয় স্থানে ছিল।
মহারাষ্ট্রে আসন রয়েছে ৪৮ টি। সেখানে শিবসেনা ইউবিটি, এনসিপির সঙ্গে কংগ্রেস লোকসভা নির্বাচনে আসন সমঝোতা করতে চলেছে। সেখানকার নতুন সমীকরণ অনুযায়ী, কংগ্রেস অন্তত ১৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে শিবসেনা ২০ ও এনসিপি ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে শিবসেনা ইউবিটি এখনও পর্যন্ত তেইশটি আসনের দাবিতে অনড় রয়েছে।
তামিলনাড়ুতে আসন রয়েছে ৩৯ টি। কংগ্রেস সেখানে এবার আরও দুটি বেশি আসন দাবি করেছে। ২০১৯-এর মতো এবারও কংগ্রেস সেখানে শাসক ডিএমকে এবং বামদলগুলির সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করবে। ডিএমকে এখনও পর্যন্ত কংগ্রেসকে তামিলনাড়ুর জন্য ন'টি এবং পুদুচেরির জন্য একটি আসন বরাদ্দ করেছে। যেখানে কংগ্রেসের দাবি মোট বারো।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications