Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: সুপ্রিম নির্দেশের পরেই বড় বদল কমিশনের! জানেন তা কী?

Lok Sabha Election 2024: সুপ্রিম কোর্ট (Supreme Court of India) নির্দেশ দেওয়ার পরেই ইভিএম নিয়ে বিশেষ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ইভিএমে সিম্বল লোডিং ইউনিট বা এসএলইউ আলাদা ভাবে সংরক্ষণ করছে কমিশন (Election Commission of India)। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই মেশিনগুলি সিল করে কন্টেনারে করে আলাদা সুরক্ষিত করতে হবে।

ভোটের ফল (Lok Sabha Election 2024) ঘোষণার ৪৫ দিন পর পর্যন্ত ইভিএমের সঙ্গে সঙ্গে এই সিম্বল লোডিং ইউনিট বা এসএলইউ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একটি ইভিএমে তিনটে ইউনিট থাকে। একটি হল ব্যালট ইউনিট, একটি ভিভিপ্যাট এবং একটি কন্ট্রোল ইউনিট। ভিভিপ্যাটে প্রার্থীর নাম এবং প্রতীক লোড করার জন্য থাকে এই এসএলইউ।

Lok Sabha Election 2024

নির্বাচন কমিশন (Election Commission of India) বুধবারের বিবৃতিতে জানিয়েছে, এসএলইউগুলি সংরক্ষণ করার জন্য সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের প্রয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন আরও বলেছে, সুপ্রিম কোর্টে নির্দেশ অনুযায়ী সব জায়গায় প্রোটোকলে বদল আনা হচ্ছে।

আজ বুধবারের পর থেকে সিম্বল লোডিং পদ্ধতিতে নতুন প্রোটকল ব্যবহার করা হচ্ছে বলেও জানাচ্ছে কমিশন। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার আগে লোকাল পোল আধিকারিকদের হাতে এই এসএলইউগুলি তুলে দেওয়া হতো। এবার সেই পদ্ধতিতেই বদল আনা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে দু'দফায় নির্বাচন হয়ে গিয়েছে।

বাকি আছে আরও পাঁচ দফায় নির্বাচন। আর সেই সমস্ত নির্বাচনে (Lok Sabha Election 2024) এই বিষয়ে বিশেষ সতর্ক রাখছে জাতীয় নির্বাচন কমিশন। বলে রাখা প্রয়োজন, ইভিএমের সঙ্গে সমস্ত ভিভিপ্যাট মিলিয়ে দেখার আর্জি জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। নির্বাচনে হস্তক্ষেপ না করলেও ভিভিপ্যাট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+