Lok sabha Election 2024: শুরুতেই ইন্ডিয়া জোটে মতানৈক্য! উদ্ধব শিবিরকে ২৩ আসন ছাড়তে নারাজ কংগ্রেস

Lok Sabha Election 2024: আর কয়েকমাসের মধ্যেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে! জোর প্রস্তুতি শাসক শিবিরে। কিন্তু ভোটের কয়েকমাস আগেও কার্যত ছন্নছাড়া বিরোধীরা। বিজেপি বিরোধী সমস্ত দলকে নিয়ে 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে। কিন্তু এখন আসনরফা হয়নি। আর তা করতে গিয়েই কার্যত ধাক্কা।

প্রকাশ্যে চলে এল মহারাষ্ট্রে শিব সেনা এবং কংগ্রেসের মতানৈক্য। ২৩ টি আসন চাইলেও তা শিবসেনাকে ছাড়তে নারাজ কংগ্রেস (Cong)। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে বিরোধী জোটের সদস্যরা।

Lok sabha Election 2024

জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে (Lok sabha Election 2024) মহারাষ্ট্রে আসন বন্টন কেমন হবে তা নিয়ে আলোচনা হয় মহা বিকাশ আগাড়ি জোটের সদস্যদের মধ্যে। সেখানে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব শিবিরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে কংগ্রেসকে ২৩ টি আসন ছাড়ার দাবি করে উদ্ধব শিবির। কিন্তু সেই দাবি সঙ্গে সঙ্গেই কংগ্রেসের তরফে খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি এনসিপি অর্থাৎ শরদ পাওয়ারের তরফে উপস্থিত নেতৃত্বও উদ্ধব শিবিরের এহেন দাবির বিরোধীতা করেছে বলে জানা গিয়েছে।

আর এরপরেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। জোটের অবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্ষেত্রে কংগ্রেসের দাবি, মহারাষ্ট্রের (Lok sabha Election 2024) রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এমনকি উদ্ধব শিবিরের বহু নেতাই এখন একনাথ শিণ্ডের সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি এনসিপিতেও ভাঙ্গন ধরিয়েছে বিজেপি। এই অবস্থায় এতগুলি আসনে ঠাকরে শিবিরের প্রার্থী দেওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ কংগ্রেসের। শুধু তাই নয়, মহা বিকাশ আগাড়ি জোটের মধ্যে এখন কংগ্রেসেরই স্থায়ী ভোটব্যাঙ্ক আছে। তবে বোঝাপড়ার মধ্যেই পুরো পরিস্থিতি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক চৌহান।

বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে বিজেপির (Loksabha Election 2024) সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিল শিবসসেনা। যার মধ্যে ১৮ টি জয় পায়। যদিও এর মধ্যে মহারাষ্ট্রের রাজনীতিতে একাধিক 'অঘটন' ঘটেছে। উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ একনাথ শিণ্ডে গোষ্ঠী বিদ্রোহে সে রাজ্যে মহা বিকাশ আগাড়ি জোটের সরকার ভেঙে পড়ে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গঠন হয়েছে শিন্ডের সরকার। আর এই সময় একাধিক সাংসদও শিন্ডে শিবিরে নাম লিখিয়েছে। এমনকি উদ্ধব শিবিরের হাতে নেই পুরানো চিহ্নও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+