গেরুয়া-ঝড়ে সাফ কংগ্রেস, ইতিহাস রচনা করলেন নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী বরোদা এবং বারাণসী, দু'টি জায়গা থেকেই জিতেছেন। বরোদা থেকে ৫৭০,০০০ ভোটের মার্জিনে তিনি জিতে রেকর্ড গড়েছেন। অন্যদিকে, কপিল সিবাল, শচীন পাইলট, সুশীলকুমার শিন্ডে প্রমুখ মন্ত্রীরা গোহারা হেরে গিয়েছেন।
লোকসভা ভোটের ফলাফলের পাশাপাশি আজ চার রাজ্যের বিধানসভা ভোটের ফলও ঘোষিত হয়েছে। এই রাজ্যগুলি হল: অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম এবং অরুণাচলপ্রদেশ।
আরও পড়ুন: পশিচমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ফলাফল
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের ফলাফল
আরও পড়ুন: ওডিশা, সিকিম এবং অরুণাচলপ্রদেশের বিধানসভা ভোটের ফলাফল
রাত ৮-২০: এই জয় মানুষের জয়, এবার দেশে সুদিন আসবে, বললেন নরেন্দ্র মোদী
সন্ধে ৭-০০: উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭১টি আসনে জিতেছে বিজেপি। এগিয়ে দু'টিতে। একটিও আসন পায়নি বহুজন সমাজ পার্টি।
সন্ধে ৬-২৫: গুজরাতে ফল ২৬-০, অর্থাৎ রাজ্যের ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৬ খানাই পেয়েছে বিজেপি
সন্ধে ৬-২০: মথুরা (উত্তরপ্রদেশ) থেকে জিতলেন হেমা মালিনী (বিজেপি)
সন্ধে ৬-০০: আমেঠি (উত্তরপ্রদেশ) থেকে জয়ী হলেন রাহুল গান্ধী
বিকেল ৫-৪১: সওয়াই মাধোপুর (রাজস্থান) থেকে পরাজিত প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন (কংগ্রেস)
বিকেল ৫-৪০: লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়িদেবী এবং মেয়ে মিসা যাদব, দু'জনেই পরাজিত হলেন
বিকেল ৪-৫৫: স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে চলেছে কংগ্রেস। তাদের সহযোগী দলগুলিকে ধরলে এগিয়ে রয়েছে ৬১ আসনে
বিকেল ৪-৫৪: এখনও পর্যন্ত ৭০টি আসন জিতেছে বিজেপি একা, আরও ২১০ আসনে এগিয়ে তারা। আর সহযোগী দলগুলির কথা ধরলে এনডিএ এগিয়ে রয়েছে মোট ৩৩৩ আসনে
বিকেল ৪-৫২: নরেন্দ্র মোদীকে যিনি 'পশু', 'গুন্ডা' বলে গাল পেড়েছিলেন, সেই বেণীপ্রসাদ বর্মা (কংগ্রেস) গোহারা হারলেন উত্তরপ্রদেশের গোন্ডা আসন থেকে
বিকেল ৪-৩৪: হার মেনে নিচ্ছি, মানুষের রায় মাথা পেতে নিলাম, সাংবাদিক বৈঠকে বললেন সোনিয়া গান্ধী
বিকেল ৪-১০: এখনও পর্যন্ত ৪৭টি আসন জিতেছে বিজেপি, এগিয়ে ২৪৭ আসনে। তারা একাই ম্যাজিক ফিগার ২৭২ পেতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা
বিকেল ৪-০৮: আজমগড় (উত্তরপ্রদেশ) থেকে জয়ী মুলায়ম সিং যাদব (সপা)
বিকেল ৩-২০: ব্যাঙ্গালোর উত্তর আসনে জয়ী কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া (বিজেপি)
বিকেল ৩-০৫: চিক্কবল্লাপুর (কর্নাটক) থেকে জিতলেন পেট্রোলিয়াম মন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি
বিকেল ৩-০০: নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং
দুপুর ২-৩৬: মিরাট (উত্তরপ্রদেশ) থেকে হারলেন অভিনেত্রী নাগমা (কংগ্রেস)
দুপুর ২-২৮: সাসারাম (বিহার) থেকে হারলেন লোকসভার স্পিকার মীরা কুমার (কংগ্রেস)
দুপুর ২-২০: ভাণ্ডারা (মহারাষ্ট্র) থেকে হেরে গেলেন এনসিপি নেতা তথা মন্ত্রী প্রফুল্ল প্যাটেল
দুপুর ১-৫০: সোলাপুর (মহারাষ্ট্র) থেকে হেরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে
দুপুর ১-৪৫: এই মুহূর্তে ৩৩৬ লোকসভা আসনে হাওয়া বিজেপি জোটের পক্ষে, ২৯ আসনে জয়, বাকিগুলিতে এগিয়ে। অন্যদিকে, ইউপিএ জোট এগিয়ে ৬০টি আসনে, বাকিরা এগিয়ে ১৪৭ আসনে
দুপুর ১-২৫: রায়বরেলি (উত্তরপ্রদেশ) থেকে জয়ী সোনিয়া গান্ধী
দুপুর ১-০৫: পাঞ্জাবের অমৃতসরে জয়ী কংগ্রেসের অমরিন্দর সিং। তিনি হারালেন অরুণ জেটলিকে।
দুপুর ১২-৫৮: রাজস্থানের আজমের থেকে হারলেন মন্ত্রী শচীন পাইলট (কংগ্রেস)
দুপুর ১২-৪৫: ব্যাঙ্গালোর দক্ষিণ থেকে জয়ী অনন্ত কুমার (বিজেপি)
দুপুর ১২-৩৮: পাঞ্জাবের সাংরুর আসনে জয়ী আম আদমি পার্টির ভগবন্ত মান
দুপুর ১২-৩০: তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টি আসনেই এগিয়ে জয়ললিতার এআইএডিএমকে
দুপুর ১২-০৫: ত্রিপুরার দু'টি আসনেই জিতল সিপিএম
সকাল ১১-৫৫: কানপুর (উত্তরপ্রদেশ) থেকে ৩৫ হাজার ভোটে এগিয়ে মুরলীমনোহর যোশি (বিজেপি)
সকাল ১১-৪৭: সারা দেশে বিজেপি জোট এগিয়ে ৩৩২ আসনে, কংগ্রেস তথা ইউপিএ জোট ৬৩ আসনে এবং অন্যান্য ১৪৮ আসনে। শুধু বিজেপি-ই ২৭৬ আসনে এগিয়ে। কেন্দ্রে সরকার গড়তে ম্যাজিক ফিগার দরকার ২৭২
সকাল ১১-৪৫: গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ) থেকে জয়ী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং (বিজেপি), তিনি হারালেন কংগ্রেস প্রার্থী অভিনেতা রাজ বব্বরকে
সকাল ১১-৩৬: নাগপুর (মহারাষ্ট্র) থেকে জয়ী নীতিন গড়করি (বিজেপি)
সকাল ১১-৩৫: বারাণসী (উত্তরপ্রদেশ) থেকেও জয়ী নরেন্দ্র মোদী
সকাল ১১-২৫: চণ্ডীগড় থেকে জয়ী অভিনেত্রী কিরণ খের (বিজেপি)
সকাল ১১-২০: অসমে কংগ্রেসের ফল খারাপ হওয়ায় দায় মাথায় নিয়ে ইস্তফা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
সকাল ১১-১৬: বিদিশা (মধ্যপ্রদেশ) থেকে জয়ী সুষমা স্বরাজ
সকাল ১১-১০: হেরে গেলেন কংগ্রেস হেভিওয়েট কপিল সিবাল। চাঁদনিচক (দিল্লি) কেন্দ্রে তাঁকে হারালেন হর্ষবর্ধন (বিজেপি)
সকাল ১১-০০: বিজেপি জোট এগিয়ে ৩২৬ আসনে, কংগ্রেস জোট ৬৫ আসনে এবং অন্যান্যরা ১৫৩ আসনে
সকাল ১০-৫০: গান্ধীনগর (গুজরাত) থেকে জিতলেন লালকৃষ্ণ আদবানি
সকাল ১০-৩৮: বরোদা (গুজরাত) থেকে জিতলেন নরেন্দ্র মোদী।
সকাল ১০-৩৫: সারা দেশে এনডিএ এগিয়ে ৩১৬টি আসনে। বিজেপি একাই এগিয়ে ২৬৬টি আসনে
সকাল ১০-৩০: গুজরাতের ২৬টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি
সকাল ১০-২৭: কর্নাটকের শিমোগা থেকে জিতলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (বিজেপি)
সকাল ১০-২৩: এই মুহূর্তে সারা দেশে বিজেপি জোট এগিয়ে ৩১০ আসনে, কংগ্রেস জোট ৭১ আসনে, বামেরা ১২ আসনে এবং অন্যান্যরা ১১০ আসনে
সকাল ১০-২০: সুলতানপুর (উত্তরপ্রদেশ) থেকে জিতলেন বরুণ গান্ধী (বিজেপি)
সকাল ১০-১৫: মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে ২৫টি আসনে এগিয়ে বিজেপি, ৪টি আসনে কংগ্রেস
সকাল ১০-১১: ত্রিপুরার দু'টি লোকসভা আসনেই এগিয়ে সিপিএম
সকাল ১০-১০: বরোদা (গুজরাত) আসনে নরেন্দ্র মোদী এগিয়ে ১ লাখ ৬৮ হাজার ভোটে
সকাল ১০-০৮: উত্তরপ্রদেশে ৫৫টি আসনে এগিয়ে বিজেপি, ১১ আসনে কংগ্রেস, ৫ আসনে সপা, ৪ আসনে বসপা
সকাল ১০-০০: সারা দেশে বিজেপি জোট এগিয়ে ৩০২ আসনে, কংগ্রেস জোট ৭৬ আসনে, বামেরা ১৩ আসনে এবং অন্যান্যরা ১৭৬ আসনে
সকাল ৯-৫৫: গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ) থেকে এগিয়ে প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং (বিজেপি)
সকাল ৯-৪০: সারা দেশে বিজেপি জোট এগিয়ে ২৬৪টি আসনে, কংগ্রেস জোট ৭৫টি আসনে এবং অন্যান্যরা ১০৪টি আসনে
সকাল ৯-৩৫: উত্তরপ্রদেশের বাগপত আসনে জিতলেন সত্যপাল সিং( বিজেপি)। হারলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অজিত সিং (রাষ্ট্রীয় লোকদল)।
সকাল ৯-২১: ব্যাঙ্গালোর দক্ষিণ থেকে এগিয়ে রয়েছেন অনন্ত কুমার (বিজেপি)
সকাল ৯-১৬: সারা দেশে বিজেপি জোট এগিয়ে ২১৫টি আসনে, কংগ্রেস জোট ৮০টি আসনে এবং অন্যান্যরা ৮৮ আসনে
সকাল ৯-১৫: বিদিশা (মধ্যপ্রদেশ) থেকে এগিয়ে সুষমা স্বরাজ (বিদিশা)
সকাল ৯-১০: সারা দেশে এনডিএ এগিয়ে ২১৩টি আসনে, ইউপিএ ৯৪টি আসনে
সকাল ৮-৫৮: প্রথম রাউন্ড গণনার শেষে আমেঠি থেকে পিছিয়ে পড়লেন রাহুল গান্ধী
সকাল ৮-৫০: সারা দেশে ১৫৩টি আসনে এগিয়ে এনডিএ, ৫৭ আসনে ইউপিএ
সকাল ৮-৪৫: সারা দেশে এনডিএ এগিয়ে ১১৬টি আসনে, ইউপিএ ৫২টি আসনে এবং অন্যান্যরা ২৭ আসনে
সকাল ৮-৪২: রায়বরেলি (উত্তরপ্রদেশ) থেকে এগিয়ে রয়েছেন সোনিয়া গান্ধী (কংগ্রেস)
সকাল ৮-৪১: ফুলপুর (উত্তরপ্রদেশ) থেকে এগিয়ে মহম্মদ কাইফ (কংগ্রেস)
সকাল ৮-৪০: আমেঠিতে এগিয়ে রাহুল গান্ধী (কংগ্রেস), পিছিয়ে কুমার বিশ্বাস (আপ)
সকাল ৮-৩৫: ভদোদরা (বরোদা) থেকেও এগিয়ে নরেন্দ্র মোদী
সকাল ৮-৩২: বারাণসীতে নরেন্দ্র মোদীর থেকে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল
সকাল ৮-৩১: উত্তরপ্রদেশে বিজেপি জোট এগিয়ে ৯টি আসনে, কংগ্রেস জোট ২টি আসনে এবং সপা ৪টি আসনে এগিয়ে
সকাল ৮-৩০: সারা দেশে ৫৪টি আসনে এগিয়ে এনডিএ, ২৬ আসনে ইউপিএ
সকাল ৮-২৪: তামিলনাড়ুতে একটি আসনে এগিয়ে জয়ললিতার দল
সকাল ৮-২১: কর্নাটকে ১২টি আসনে এগিয়ে এনডিএ, ১১ আসনে ইউপিএ
সকাল ৮-২০: সারা দেশে ৩৪ টি আসনে এগিয়ে এনডিএ, ১২ আসনে ইউপিএ
সকাল ৮-১১: গুলবর্গা (কর্নাটক) থেকে এগিয়ে মল্লিকার্জুন খারগে (কংগ্রেস)
সকাল ৮-১০: হাসান (কর্নাটক) থেকে এগিয়ে এইচ ডি দেবেগৌড়া (সংযুক্ত জনতা দল)
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications