৮ রাজ্যেই সিংহভাগ সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত ৭২ হাজারের বেশি মানুষ
৮ রাজ্যেই সিংহভাগ সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত ৭২ হাজারের বেশি মানুষ
গত বছরের মতো এবারের গরম পড়তেই দাপট বাড়াচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের নিরিখে রোজই তৈরি হচ্ছে নয়া রেকর্ড। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। যা সাম্প্রতিককালে সর্বোচ্চ। এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লক্ষ ২১ হাজার ৬৬৫।

লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা
এদিকে বুধবার সারাদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৫৯ জন। তা আগের দিন সংখ্যাটা ছিল ৩৫৪। ফলস্বরূপ এখনও পর্যন্ত গোটা দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ ৯২৭। এমনটাই বলছে স্বাস্থ্যমন্ত্রী। গত কয়েকদিনে একটানা সংক্রমণ বৃদ্ধির জেরে বর্তমানে সক্রিয়া রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।

একনজরে ভারতের করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এই মূহূর্তে গোটা দেশে মোট সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টাতেই এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৩১ হাজার ৪৮৯ জন। অন্যদিকে ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানাচ্ছে এখনও পর্যন্ত গোটা ২৪ কোটি ৪৭ লক্ষ ৯৮ হাজার ৬২১টি নমুণা পরীক্ষা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।

হোলির কারণে আক্রান্তের সংখ্যা তালিকায় খানিক পারাপতন
এমনকী বুধবারও গোটা দেশে ১১ লক্ষ ২৫ হাজার ৬৮১টি নমুণা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্যয। মার্চের মাঝামাঝি সময় থেকেই গোটা দেশে করোনা লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধি দেখা যায়। সাড়া দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬০ হাজারের কাছাকাছি। সর্বাধিক ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় মহারাষ্ট্র।যদিও ওয়াকবিহাল মহলের ধারণা হোলির কারণে করোনা টেস্টের পরিমাণ খানিকটা না কমলে পরিসংখ্যানের খাতায় আক্রান্তের তালিকা আরও লম্বা হতো।

৮ রাজ্যেই সিংহভাগ সংক্রমণ
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য আরও বলছে এখনও পর্যন্ত গোটা দেশের ৮টি রাজ্যেই ৮৪.৭৩ শতাংশ সংক্রমণের জন্য দায়ী।এমনকী এই ক্ষেত্রে মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক আক্রান্তের খোঁজ মিলছে। গত ২৪ ঘণ্টায় উদ্ধবের রাজ্যে ৩৯ হাজার ৪৪৪ জনের করোনা সংক্রমণের কথা জানা গিয়েছে।যদিও করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছে ২৩ হাজার ৬০০ জন। মারা গিয়েছেন ২২৭ জন।












Click it and Unblock the Notifications