Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের শোভাযাত্রা ছেড়ে বরকে পিঠে নিয়ে দৌড় দিল ঘোড়া, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

বিয়ের শোভাযাত্রা ছেড়ে বরকে পিঠে নিয়ে দৌড় দিল ঘোড়া, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভারতীয় বিয়ের ভিডিওগুলি দেখে নিজেদের হাসি চেপে রাখা রীতিমতো কষ্টকর হয়ে যায়। এক–একটা ভিডিওতে রয়েছে মজাদার মজাদার সব কনটেন্ট যা দেখে এই কঠিন পরিস্থিতিতেও আপনি হাসতে বাধ্য হবেন। তেমনি রাজস্থানের একটি বিয়েতে দেখা গেল যা দেখে নেটিজেনদের হাসি থামতে চাইছে না। বরকে পিঠে চাপিয়ে পাইপাই করে দৌড় দিল ঘোড়া। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বরকে নিয়ে দৌড় দিল ঘোড়া

বরকে নিয়ে দৌড় দিল ঘোড়া

আজমিরে বরকে নিয়ে ঘোড়া দৌড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটেছে রামপুরা গ্রামে। বর ও বরযাত্রী নিয়ে বিয়ের শোভাযাত্রা ব্যান্ড বাজা বাজিয়ে এগোচ্ছিল, সকলেই আনন্দের মেজাজে ছিলেন। বর ঘোড়ায় করে যখন পৌঁছান হঠাৎ করেই কেই একজন বাজি ফাটায়।

দৌড় দেয় ঘোড়া

দৌড় দেয় ঘোড়া

এই বাজি ফাটানোর আওয়াজে ভয় পেয়ে যায় ঘোড়াটি এবং বরকে পিঠে চাপিয়েই শোভাযাত্রা ছেড়ে দৌড়ে পালিয়ে যান। ঘোড়াটিকে ধরার চেষ্টা করলেও ধরা যায়নি।

 নিরাপদে বর

নিরাপদে বর

বর ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করলেও তা পারেননি। বরকে রক্ষা করার জন্য বরযাত্রীরাও চার কিলোমিটার রাস্তা তাঁদের গাড়ি ও বাইকে করে অতিক্রম করেন। তবে বরের কোনও ক্ষতি হয়নি এবং তাঁকে নিরাপদে বিবাহ বাসরে নিয়ে আসা হয়।

অন্যান্য ভাইরাল বিয়ের ভিডিও

তবে শুধু এই বিয়ের ভিডিও নয়, সোশ্যাল মিডিয়ায় এ রকম অনেক বিয়ের ভিডি ভাইরাল হয়েছে সাম্প্রতিক কালে। সম্প্রতি বিয়ের মঞ্চে বর-বউ দু'‌জনে ঘুমিয়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া বিয়ের মঞ্চে উঠে বরকে চপ্পল দিয়ে মায়ের মারধর করার ভিডিও নেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

ছবি সৌ:ইউটিউব

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+