Lay Off Staff: কমছে অনলাইনের শিক্ষার চাহিদা, বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে বাইজুস

কর্মী ছাঁটাইয়ের পথে বাইজুস। শিক্ষামূলক এই প্রযুক্তি সংস্থাটি বিভিন্ন বিভাগ থেকে মোট ১ হাজার জন কর্মীকে ছাঁটাই করতে পারেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। এর কারণ হিসাবে সংস্থার পক্ষ থেকে সঠিক মাত্রায় আর্থিক অগ্রগতি ও বিকাশ না হওয়ার কারণকেই জানানো হয়েছে।

বর্তমানে বিপর্যস্ত স্টার্টআপটি ধীরগতির বৃদ্ধির সম্মুখীন হয়েছে। কঠিন আর্থিক অবস্থার মুখে পড়ে সংস্থাটি কর্মী ছাঁটাইয়ের মতো সহজ পন্থাকেই বেছে নিয়েছে। চরম অনিশ্চয়তার মুখে এই বেসরকারি সংস্থার কর্মীরা।
কর্মী সংকোচনের প্রভাব বিপণন, বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন, পণ্য ও প্রযুক্তি বিভাগে পড়বে তা বলাই বাহূল্য।

byjus

এর আগে থেকেই কর্মী সংখ্যা কমানোর কথা জানিয়ে আসছিল সংস্থাটি। গত বছরের অক্টোবরে বাইজুস জানিয়েছিল, খরচ কমাতে ২৫০০ কর্মী ছাঁটাই করতে পারে কোম্পানি। ফেব্রুয়ারিতে আরও জানানো হয়েছিল যে ১০০০ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। বাদ পড়ার তালিকায় রয়েছেন কোম্পানির শীর্ষ মহলের আধিকারিকরাও।

এডুটেক সেক্টর স্টার্টআপ বাইজুসের এর ১.২ বিলিয়ন ডলার মেয়াদি ঋণ নিয়ে তার ঋণদাতাদের সঙ্গে বিরোধ চলছে। তার জেরেই আর্থিক সংকটের মধ্যে পড়েছে এই শিক্ষামূলক অ্যাপটি।

byjus

পাশাপাশি বাজার বিশ্লেষকদের একাংশের মতে, কোভিডের সময় এডুটেক কোম্পানিগুলির বিপুল চাহিদা দেখা গিয়েছিল। সেই সময় এই ধরনের সংস্থাগুলিতে নিয়োগ ব্যাপক পরিমাণে হয়। কিন্তু করোনা অতিমারি মিটে যেতেই আবার স্বাভাবিক হয়েছে শিক্ষা ব্যবস্থা। স্কুল-কলেজে অফ লাইনে ক্লাস শুরু হয়েছে। অন লাইন ক্লাসের প্রবণতাও কমেছে।

বিশেষত টেকনোলজি ফার্মগুলিতে বড় অঙ্কের ছাঁটাই লক্ষ্য করা গিয়েছে। গুগল, অ্যামাজন, মেটা-সহ বিভিন্ন সংস্থায় কর্মী সংখ্যা কমানো হয়েছে। বেশ কয়েকটি রাউন্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগের কর্মীকে বাদ দেওয়া হয়েছে।

byjus

একটা সময় ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসর ছিল বাইজুস। কিন্তু কোম্পানির আর্থিক শক্তি হ্রাস পাওয়ায় সময়ের আগেই তারা স্পনসরশিপ প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এই সংস্থার প্রচারের মুখ ছিলেন মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+