অতিভারী বৃষ্টিতে প্লাবনের সতর্কতা বাংলার জেলায় জেলায়! দুর্যোগ-দুর্ভোগ কত দিন, পূর্বাভাস আবহাওয়া দফতরের
অতিভারী বৃষ্টিতে প্লাবনের সতর্কতা বাংলার জেলায় জেলায়! দুর্যোগ-দুর্ভোগ কত দিন, পূর্বাভাস আবহাওয়া দফতরের
সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার ওপরে থাকা নিম্নচাপটি (low pressure) দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হলেও, এখনও তার প্রভাব রয়ে গিয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা (monsoon trough), রাঁচি এবং এই নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (weather office)।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বর্ষার বৃষ্টি হতে পারে অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা
এদিকে এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২২ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে আবহাওয়া দফতরের তরফ থেকে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর স্বাভাবিক কারণেই আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা না থাকলেও আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী ২৪ ঘন্টায় তাঁরা যাতে গভীর সমুদ্রে না যান, তার জন্য অনুরোধ করা হয়েছে।

ক্ষতির আশঙ্কা, প্লাবনের সতর্কবার্তা
আবহাওয়া দফতর থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পুরসভাগুলির নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জমিতে থাকা ফসলের ক্ষতি হতে পারে। কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। এছাড়াও পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার বিভিন্ন অংশে প্লাবন দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। বজ্রপাতের সময় পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পুরো বাড়িতে বসবাস যাতে এই সময়ে এড়িয়ে যাওয়ার যায়, তার জন্যও বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.২)
বালুরঘাট (৩৩.৬)
বাঁকুড়া (৩২.২)
ব্যারাকপুর (২৬.৬)
বহরমপুর (৩৫.৬)
বর্ধমান (৩৩)
ক্যানিং (২৬.৪)
কোচবিহার (৩৫.৮)
দার্জিলিং (২০.৯)
দিঘা (২৯.২)
কলকাতা (২৬.২)
মালদহ (৩৪.১)
পানাগড় (৩১.৮)
পুরুলিয়া (৩৩.৭)
শিলিগুড়ি (৩৩.৭)
শ্রীনিকেতন (৩০.৫)

মৌসুমী অক্ষরেখার অবস্থান
মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। আগামী দিন পাঁচেক তা এই জায়গাতেই অবস্থান করবে। মৌসুমী অক্ষরেখাটি জয়সলমীর, কোটা, গুনা, সিধি, রাঁচি হয়ে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের আবহাওয়া
- গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার ওপরে যে নিম্নচাপটি রয়েছে, তা আগামী ৪৮ ঘন্টায় দুর্বল হয়ে পড়বে এবং তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে। এরপর পরবর্তী তিনদিন উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং উত্তর মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করবে।
- পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তটি আগামী তিনদিন অবস্থান করবে।
- উপরের পরিস্থিতির কারণে ২২ সেপ্টেম্বরের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব রাজস্থান এবং গুজরাতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টি হতে পারে ২২ সেপ্টেম্বরে।
- উত্তরাখণ্ডে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এবং হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানায় ২২ সেপ্টেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
- ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি চলতে থাকবে। এরপর বৃষ্টি কমবে।

২৫ সেপ্টেম্বর নতুন করে ঘূর্ণাবর্তের সম্ভাবনা
পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসারে ২৫ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিম-উত্তর-পশ্চিমে ওড়িশা উপকূলে দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে ভারী বৃষ্টি শুরু হতে পারে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications