(ছবি) ৬ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু,৬ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কংগ্রেসে না সিপিআই-এ

কংগ্রেসে না সিপিআই-এ

কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠকে সিপিএম নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে জোটে সায় নেই জানিয়ে দিল সিপিআই নেতৃত্ব।

রাসবিহারীতে আগুন

রাসবিহারীতে আগুন

রাসবিহারী অ্যাভেনিউ-এর একটি তিনতলা বাড়িতে আগুন। এসি বিভ্রাটের জেরে আগুন লাগে বলে অনুমান। আতঙ্কে দোতলার বারান্দা থেকে ঝাঁপ বাসিন্দাদের। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।

দুবরাজপুরের এসআই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়

দুবরাজপুরের এসআই হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়

দুরবাজপুরের এসআই হত্যায় চাঞ্চল্যকর মোড়। অভিযুক্ত ৪৮ জনের মধ্যে ৩৬ জনকেই রেহাই দেওয়ার আর্জি আদালতে জানাবে সরকারি আইনজীবী। শাসকদলের নেতাকর্মীদের বাঁচাতেই এই পদক্ষেপ সরকারের বলে অভিযোগ সিপিএমের।

বিধানসভা ভোট

বিধানসভা ভোট

রাজ্যে ৮ দফায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নিরাপত্তাবাহিনী মোতায়েন নিয়েও কড়া ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন।

পথদুর্ঘটনা

পথদুর্ঘটনা

মুর্শিদাবাদের কান্দিতে পথদুর্ঘটনায় ৫ জনের মৃত্যু। আহত ১০ জন। ট্রাক্টর ও লরির সংঘর্ষে এই দুর্ঘটনা।

উত্তপ্ত বালির বেসরকারি কলেজ

উত্তপ্ত বালির বেসরকারি কলেজ

জমি জটিলতায় অগ্নিগর্ভ বালি। জমি জবর দখলের অভিযোগে বালির বেসরকারি কলেজে ভাঙচুর, উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে নামানো হল আধা সামরিক বাহিনী। কলেজে আটকে বেশ কয়েকজন।

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

জেল থেকে মুক্তি পেতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। সম্ভবত আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবেন মুন্নাভাই।

প্রণব ধনওয়াড়ের পড়াশোনার দায়িত্ব সরকারের

প্রণব ধনওয়াড়ের পড়াশোনার দায়িত্ব সরকারের

স্কুল ক্রিকেটে এক ইনিংসে ১০০৯ রান করা প্রণব ধনওয়াড়ের পড়াশোনার দায়িত্ব নিতে চেয়ে আগ্রহ প্রকাশ করল মহারাষ্ট্র সরকার। খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

অমর্ত্যর ক্ষোভ

অমর্ত্যর ক্ষোভ

শিক্ষা-স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোদী সরকারের আমলে উপেক্ষিত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

নয়ডায় ১৮টি ডাকাতি

নয়ডায় ১৮টি ডাকাতি

গ্রেটার নয়ডার একটি আবাসনে পরপর ১৮টি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটল। ঘটনায় পুলিশের উপরে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

সমালোচিত ইদ্রিশ আলি

সমালোচিত ইদ্রিশ আলি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সিপিএম নেতা গৌতম দেবকে উদ্দেশ্য করে কুকথা বলায় দলের মধ্যেই সমালোচিত হলেন তৃণমূল নেতা ইদ্রিশ আলি।

হাইড্রোজেন বোমা ফাটানোয় ভূমিকম্প

হাইড্রোজেন বোমা ফাটানোয় ভূমিকম্প

হাইড্রোজেন বোমা ফাটিয়ে বিশ্বে হইচই ফেলে দিল উত্তর কোরিয়া। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এই ঘটনার ফলে আমেরিকার কোপের মুখেও পড়েছে উত্তর কোরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+