(ছবি) ৪ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বর্ণবিদ্বেশের শিকার ছাত্রী

বর্ণবিদ্বেশের শিকার ছাত্রী

বেঙ্গালুরুতে তানজানিয়ার ছাত্রীকে হেনস্থার ঘটনায় ভারতকে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ তানজানিয়া দূতাবাসের। অভিযোগ বর্ণবিদ্বেশের শিকার ওই ছাত্রী। বেঙ্গালুরু পুলিশও ছাত্রীর অভিযোগ নিতে অস্বীকার করে।

হুগলিকে মৃত ১

হুগলিকে মৃত ১

হুগলির পাণ্ডুয়ায় ঠিকাদারের গাড়ি থামিয়ে এলোপাথারি গুলি। ঠিকাদারকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর। দুষ্কৃতীদের গুলিতে মৃত ঠিকাদারের গাড়ির চালক।

গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ

লুধিয়ানায় শিবশেনা নেতা অমিত আড়োরাকে গুলি করল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তিনি ভর্তি।

গণবিবাহ

গণবিবাহ

কর্ণাটকের হুবলিতে গণবিবাহের আসর। ১০১ জোড়া পাত্রপাত্রী সাত পাকে বাঁধা পড়লেন।

মধ্যরাতে গুলির লড়াই

মধ্যরাতে গুলির লড়াই

গাজিয়াবাদে মধ্যরাতে পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই। গুলির লড়াইয়ে আহত এক পুলিশ কর্মী ও এক দুষ্কৃতী।

ছাত্রী নিগ্রহে গ্রেফতার পাঁচ

ছাত্রী নিগ্রহে গ্রেফতার পাঁচ

বেঙ্গালুরুতে তানজানিয়ার ছাত্রী নিগ্রহের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ।

সুষমার দুঃখপ্রকাশ

সুষমার দুঃখপ্রকাশ

তানজানিয়ার ছাত্রী নিগ্রহের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল কর্ণাটক সরকারের কাছে।

নবান্নে বোমাতঙ্ক

নবান্নে বোমাতঙ্ক

নবান্নে বোমাতঙ্ক। উড়ো ফোনে বোমা বিস্ফোরণের ভয় দেখানো হয়। যদিও তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

প্রিন্সিপাল গ্রেফতার

প্রিন্সিপাল গ্রেফতার

মাত্র ছয় বছরের দিব্যাংশ কাকরোরার মৃত্যুর ঘটনায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

১১ জনের ফাঁসির নির্দেশ

১১ জনের ফাঁসির নির্দেশ

নদিয়ায় গৃহবধূ খুনের ঘটনায় ১১ জনকে ফাঁসির নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+