(ছবি) ২৬ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৬ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উত্তর-পূর্বে ভূমিকম্প

উত্তর-পূর্বে ভূমিকম্প

মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি ও ভূটানের অনেকটা অংশ। শুক্রবার রাত ১০ টা ২৭ মিনিট নাগাদ কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৬। যদিও সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

শাস্ত্রীর ছেলের ক্ষোভ

শাস্ত্রীর ছেলের ক্ষোভ

লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে দেহ তদন্তের কোনও কথা বলেনি কেন্দ্র সরকার। এমনটাই অভিযোগ ছেলে অনিল শাস্ত্রীর।

প্রসঙ্গত ১৯৬৫-র ভারত-পাক যুদ্ধে জেতার পরপরই হৃদরোগে আক্রান্ত হযে মারা যান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, এমনটাই জানা গিয়েছিল।

মঙ্গল নিয়ে নাসার ঘোষণা

মঙ্গল নিয়ে নাসার ঘোষণা

লাল গ্রহ মঙ্গলে কোনও তাৎপর্যপূর্ণ আবিষ্কারের কথা আগামী সোমবার ঘোষণা করবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

জেলবন্দি পুলিশ

জেলবন্দি পুলিশ

চেন্নাইয়ে বন্দি আসামিরা আটকে রাখল জেলের ওয়ার্ডেন ও অন্য পুলিশ আধিকারিকদের। ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

শুভ জন্মদিন

শুভ জন্মদিন

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজনাথের অভিযোগ

রাজনাথের অভিযোগ

ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালাচ্ছে পাকিস্তান। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বীরভদ্রের বাড়িতে সিবিআই হানা

বীরভদ্রের বাড়িতে সিবিআই হানা

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের দিল্লির বাড়িতে হানা দিল সিবিআই।

আটক মেধা

আটক মেধা

এলাহাবাদে কৃষকদের সঙ্গে প্রতিবাদ করতে যাওয়ার পুলিশ আটক করল সমাজসেবি মেধা পাটেকরকে।

লাল বাহাদুরের সমস্ত ফাইল প্রকাশের দাবি

লাল বাহাদুরের সমস্ত ফাইল প্রকাশের দাবি

নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কিত সমস্ত গোপন ফাইল প্রকাশ্যে আনার দাবি উঠল।

হরিদেবপুর কাণ্ডে চার্জশিট

হরিদেবপুর কাণ্ডে চার্জশিট

হরিদেবপুর কাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিটে অভিযোগ জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+