(ছবি) ২৬ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

বেঙ্গালুরু, ২৬ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রাহুলকে নিশানা জেটলির

রাহুলকে নিশানা জেটলির

জেএনইউ ইস্যু নিয়ে রাজ্যসভায় পাল্টা রাহুল গান্ধীর দিকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সুষমার সচিবের মেয়াদে কাটছাঁট

সুষমার সচিবের মেয়াদে কাটছাঁট

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ব্যক্তিগত সচিব মিনু চৌধুরীর কার্যকালের মেয়াদ কমিয়ে দেওয়া হল।

জিতল শ্রীলঙ্কা

জিতল শ্রীলঙ্কা

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৪ রানে জিতল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে লঙ্কাবাহিনী ১২৯ রান করার পরে ইউএই মাত্র ১১৫ রান করে নির্ধারিত ২০ ওভারে।

বন্দুকবাজের গুলিতে মৃত ৪

বন্দুকবাজের গুলিতে মৃত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে এক বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে বলে জানা গিয়েছে।

গাফিলতির অভিযোগে এফআইআর

গাফিলতির অভিযোগে এফআইআর

মেক ইন ইন্ডিয়া উইকের অনুষ্ঠানে আগুন লাগার ঘটনায় গাফিলতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

শর্মার সওয়াল

শর্মার সওয়াল

স্মৃতি ইরানিকে ঘিরে উত্তাল হল রাজ্যসভা। মা দুর্গা ও মহিষাসুরকে নিয়ে স্মৃতি ইরানির মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে ক্ষমা চাইতে হবে। এই দাবি তুললেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা।

সানিয়া-মার্টিনার হার

সানিয়া-মার্টিনার হার

টানা ৪১ ম্যাচে জয়ের পর কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে সানিয়া-মার্টিনা জুটি হারলেন রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও দারিয়া কাসাতকিনার কাছে। ম্যাচের ফলাফল ২-৬, ৬-৪, ১০-৫।

টোকাটুকিতে বাধা দেওয়ায় বোমা বিস্ফোরণ!

টোকাটুকিতে বাধা দেওয়ায় বোমা বিস্ফোরণ!

নকলে বাধা দেওয়াকে ঘিরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হল উত্তর ২৪ পরগনার হালিশহরের জেটিয়া হাইস্কুলে। স্কুলের বাথরুমে তীব্রভাবে কিছু একটা বিস্ফোরণের আওয়াজ হয়। বোমা বিস্ফোরণ হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন সকলে।

ছিটমহলের ভোটদানের অধিকার

ছিটমহলের ভোটদানের অধিকার

সংসদে পাশ হল ইলেকশন ল (অ্যামেন্ডমেন্ট) বিল। এর ফলে ছিটমহলে বসবাসকারী নতুন ভারতীয় নাগরিকেরা ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন। একথা জানিয়েছেন বিজেপি নেতা সদানন্দ গৌড়া।

ফের নেপালে বিমান দুর্ঘটনা

ফের নেপালে বিমান দুর্ঘটনা

ফের নেপালে বিমান দুর্ঘটনা। ৮জন যাত্রী নিয়ে নেপালে একটি বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। একদিন আগেই ২১ জন যাত্রী নিয়ে স্থানীয় একটি এয়ারলাইন্সের বিমান নেপালে ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল।

এনআরএসে যুবতীর দেহ উদ্ধার

এনআরএসে যুবতীর দেহ উদ্ধার

এনআরএস হাসপাতালের পুকুরে এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। এদিন ভোররাত থেকে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীর মেয়ে ওই যুবতী নিখোঁজ ছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মহাদেবীর আশা

মহাদেবীর আশা

সিয়াচেনে তুষারধসে মৃত জওয়ান হনুমন্তাপ্পা কোপ্পড়ের স্ত্রী মহাদেবী চান তাঁর বড় মেয়ে সেনাবাহিনীতে যোগদান করুক। তাঁর আশা বড় হয়ে তাঁর মেয়ে বাবার মতোই দেশের সেবা করবে।

পাঠানকোটের তদন্তে পাক সেনা আসছে ভারতে

পাঠানকোটের তদন্তে পাক সেনা আসছে ভারতে

পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলা কাণ্ডে তদন্তের খাতিরে ভারতে আসতে চলেছে পাকিস্তানি তদন্তকারীদের একটি দল। সেই দলে সেনা গোয়েন্দা ছাড়াও থাকবেন সেদেশের সরকারি গোয়েন্দারা। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে।

জেএনইউ কাণ্ডে একসঙ্গে বসিয়ে জেরা

জেএনইউ কাণ্ডে একসঙ্গে বসিয়ে জেরা

জেএনইউ কাণ্ডে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যকে একসঙ্গে বসিয়ে জেরা করল দিল্লি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+