(ছবি) ২৫ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৫ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী
বিহারের মরহৌরা, হাজিপুর, নালন্দা, সোনা ইত্যাদি জায়গায় নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদী।

মুম্বইয়ের ফলের মার্কেটে আগুন
দক্ষিণ মুম্বইয়ের ক্রওফোর্ড ফলের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১০টি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফের গুলিবর্ষণ পাক সেনার
ফের বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ পাকিস্তানের। ঘটনায় ২ জন গ্রামবাসী আহত হয়েছেন।

মুম্বইয়ে মহারণ
সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ খেলতে এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

আজ মোদীর মন কি বাত
আজ ফের মন কি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টসে জিতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার
সিরিজের নির্ণায়ক ম্যাচে টসে জিতে ব্যাটিং নিল দক্ষিণ আফ্রিকা।












Click it and Unblock the Notifications