এবার রাহুল গান্ধীকে জড়িয়ে বিস্ফোরক টুইট ললিত মোদীর
নয়াদিল্লি, ৪ জুলাই : একে একে কাউকেই ছাড়ছেন না ললিত মোদী। বিতর্কিত এই প্রাক্তন আইপিএল কমিশনার এবার নিশানা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে। [ললিত মোদী কাণ্ড : গোটা ঘটনাটি দেখে নিন একনজরে]
মাইক্রোব্লগিং সাইট টুইটারে পরপর টুইট করে এবার তিনি অস্বস্তিতে ফেলে দিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে। টুইটে ললিত লিখেছেন, তিনি আইপিএল কমিশনার থাকাকালীন রাহুল গান্ধী ও তাঁর জামাইবাবু অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা ললিতের আতিথেয়তা গ্রহণ করেছেন।

টুইটে ললিত জানতে চেয়েছেন, রাহুল গান্ধী বা রবার্ট এই খবর অস্বীকার করতে পারবেন কিনা। এবং কংগ্রেস হাইকম্যান্ডকে জানিয়ে কি রাহুল গান্ধী ললিত মোদীর ডাকে গিয়েছিলেন, তাও খোলসা করতে বলেছেন। [সুষমা স্বরাজের আগের কোন কোন বিদেশমন্ত্রীরা জড়িয়েছেন বিতর্কে]
বস্তুত ললিত মোদীর ঘটনা সামনে আসার পর থেকেই বিভিন্ন দলের নেতা-মন্ত্রীদের জড়িয়ে মন্তব্য করে চলেছেন। ললিত কাণ্ডে নাম জড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার। এরপরও ফের একবার রাহুল গান্ধীর নাম জড়িয়ে বিজেপির পর এবার কংগ্রেসকে কোণঠাসা করে দিলেন ললিত।












Click it and Unblock the Notifications