(ছবি) সুষমা স্বরাজের আগের কোন কোন বিদেশমন্ত্রীরা জড়িয়েছেন বিতর্কে
আইপিএল সহ দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদীকে বিদেশে 'পালিয়ে যেতে সাহায্য' করার দায়ে খবরের শিরোনামে এসেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি নিজে টুইট করে জানিয়েছেন, গত বছর জুলাই মাসে মানবিক কারণে ললিত মোদী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য পর্তুগালে যাওয়ার আবেদন জানালে তিনি আন্তর্জাতিক সফরের অনুমতিপত্র পেতে সাহায্য করেন।
এই ঘটনার পর কংগ্রেস সহ বিরোধীরা ইতিমধ্যেই বিদেশমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। একবছর যেতে না যেতেই প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বিতর্কে জড়িয়ে পড়ায় অস্বস্তি গোপন করতে পারছে না নরেন্দ্র মোদী সরকারও। অভিযোগ উঠেছে, শুধুমাত্র ললিত মোদীকে বিদেশে যাওয়ার অনুমতিপত্রই নয়, তাঁর পরিবার প্রত্যক্ষভাবে ললিত মোদীর সঙ্গে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, আইপিএলের একসময়ের সর্বোময় কর্তা ললিত মোদীর বিরুদ্ধে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসুন দেখে নেওয়া যাক, আর কোন কোন বিদেশমন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী বিতর্কে জড়িয়েছেন।
{photo-feature}












Click it and Unblock the Notifications