লাদাখে ঘুঁটি সাজাচ্ছে ভারত ! চিনকে দুরমুশ করতে নয়া তৎপরতা
চিনের আগ্রাসনকে শুধু ঠেকানই নয়, বরং তার সঙ্গে চিনকে যোগ্য শিক্ষা দিতে তৈরি ভারত। চিনের সীমান্তে যেখানে সেনার জমায়েত বাড়তে দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রে, সেখানে এবার ভারতীয় সীমান্তে চিনকে দুরমুশ করতে তৎপরতা প্রবল।

ভারত তৈরি!
চিনকে দুরমুশ করতে যে ভারত সবরমকভাবে তৈরি তা লাদাখে মোতায়েন এক সেনা কর্মীই জানিয়েছেন। চিন যাতে লাদাখে ভারতের অংশে পা না রাখতে পারে, তার জন্য আকাশ পথ ধরে সাজো সাজো রব ভারতীয় সেনার অন্দরে।

কোন কোন অস্ত্রে শান দিচ্ছে ভারত
ভারতের আকাশপথে জোরদার প্রতিরক্ষার পসরা সাজিয়ে ফেলেছে ভারত। ভারতের তরফে ইজরায়েল থেকে আনা স্পাইডের ড্রোন, সোভিয়েতের পেচোরা নামক বিশেষ আকাশপথ সমরাস্ত্র সাজিয়ে চিনা সেনার দিকে তাক করে রয়েছে ভারত।

চিনের তরফে কী পরিস্থিতি?
এই পরিস্থিতিতে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন সেনা সমারোহ বাড়ার সঙ্গেই ভারতও কিন্তু সমরসজ্জা শুরু করে দিয়েছে। সেনা বাহিনীর তিনটি ডিভিশনকে মোতায়েন করে, ভারতও শক্তি বাড়িয়েছে। সবচেয়ে শক্তিশালী টি-৯০ ভীষ্ম ট্যাংকও ক'দিন হল নিয়ে আসা হয়েছে পূর্ব লাদাখে। বর্তমানে লাদাখে ৪৫ হাজার সেনা রয়েছে বলে খবর।

আকাশপথে ভারতীয় সেনার টহলদারি
ভারতের আকাশপথে প্রবল পরিমাণে ভারতীয় সেনার টহলদারি শুরু হয়েছে। এক্ষেত্রে সুখোই, মিগের মতো যুদ্ধবিমান ভারতের আকাশে উড়ছে। মিগ ২৯ ও সুখোই ৩০ এক্ষেত্রে ভারতের প্রতিরক্ষাকে আরও বেশি করে পোক্ত করছে। এছাড়াও পূর্ব লাদাখে ভারতীয় সেনার অস্ত্রভান্ডারে রয়েছে মার্কিনি হাওইৎজার ।












Click it and Unblock the Notifications