লাদাখে চিনের ওপর নজরদারিতে সেনার হাতিয়ার এক বিশেষ 'পশু'! রাফালে নিয়েও চলল বড় প্রস্তুতি
একচুল জমিও ছাড়তে রাজি নয় ভারত। লাদাখে এর আগেও চিন এক পা পিছিয়ে ১০ পা এগিয়েছে। আর সেই অভিজ্ঞতা থেকে ২৯ অগাস্টের পরবর্তী সময়ে লাদাখে সেনা একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনা। সংঘাতস্থলে কী ঘটছে দেখা যাক।

ফরোয়ার্ড বেসে রাফালে
এদিন লাদাখের ফরোয়ার্ড বেসে যুদ্ধবিমান রাফালেকে দেখা গিয়েছে। সদর্পে লাদাখের বায়ুসেনার ফরোয়ার্ড বেস থেকে রাফালের এই উড়ে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় সেনার বার্তা স্বরূপ। চিনকে দুরমুশ করতে দিল্লি কতটা প্রস্তুতি এই পদক্ষেপ তারই প্রমাণ।

উটের আগমন!
লাদাখে চিন সীমান্তে সেনার বিশেষ নজরদারির কাজে এক বিশেষ ধরনের পশুকে কাজে লাগানো হবে বলে খবর। রাজস্থানের বুকে মাইলের পর মাইল যেভাবে উটের নজরদারি চলে সীমান্তে, সেভাবেই দুই কুঁজের বিশেষ উট লাদাখ সীমান্তে চিনকে লক্ষ্য করে নজরদারি চালাবে বলে খবর।

কেন এই বিশেষ পশুকে বেছে নেওয়া হল?
ডিআরডিওর তরফে জানানো হয়েছে, এই বিশেষ ধরনের উট সীমান্তে ১২ কিলোমিটার পর্যন্ত এক টানা চলতে পারে। সঙ্গে ১৭০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। যা লাদাখ সংঘাতের আবহে প্রাসঙ্গি ক বলে ধারণা। এই উটগুলির কর্মদক্ষতা নিয়ে বহু দিন গবেষণা হয়েছে বলেও ডিআ রডিওর প্রতিনিধি জানান।

খুব শিঘ্রই শুরু হবে কাজ
এর আগে, বহু পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে ভারতীয় সেনা। উচ্চ অক্ষাংশের রাস্তায় এই দুই কুঁজের উট ভারতীয় সেনাকে বাড়তি মাইলেজ দিতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications