Telangana:সময় পেরিয়ে যাচ্ছে, বাড়ছে উদ্বেগ! টানেল বিপর্যয়ে 'মিরাকেল' ঘটবে? গোটা দেশের নজরে তেলেঙ্গানা
Telangana Tunnel Collapse: ক্রমশ সময় পেরিয়ে যাচ্ছে। এখনও তেলেঙ্গানার শ্রীশৈলম বাম তীর খাল (SLBC) প্রকল্পের টানেলের মধ্যে আটকে ৮ জন। গত কয়েদিন আগে টানেলের ছাদ ধসে ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর সেখানেই আটকে পড়েন ৮ জন শ্রমিক। ঘটনার কয়েকদিন কেটে গেলেও শ্রমিকদের বের করতে পারেননি উদ্ধারকারী দল। এনডিআরএফের পাশাপাশি ভারতীয় সেনাও এই উদ্ধারকাজে ইতিমধ্যে হাত লাগিয়েছে।
কিন্তু এখনও ঘটনার মূল কেন্দ্রে ঢোকা সম্ভব হয়নি বলেই দাবি। ইতিমধ্যে টানেলের ধ্বংসস্তূপের (Telangana Tunnel Collapse) মধ্যে আটকে পড়া ৮ শ্রমিকের জন্য চলছে বিশেষ প্রার্থনা। প্রার্থনা করেন তেলেঙ্গানার সড়ক ও আবাস দফতরের মন্ত্রী কোমাতিরেডি ভেঙ্কটা রেড্ডি। সবাইকে যাতে সফল ভাবে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয় সেই প্রার্থনা জানান।

তবে সময় যত পেরিয়ে যাচ্ছে পরিস্থিতি ততটাই উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে কোমাতিরেডি ভেঙ্কটা রেড্ডি জানিয়েছেন, টানেলের ধ্বংসস্তূপের (Telangana Tunnel Collapse) মধ্যে শ্রমিকরা ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে এসেছিল। শ্রমিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন। রয়েছে কড়া নজর।
Telangana Tunnel Collapse: উদ্ধারকাজে নজর রাজ্য সরকারের
শ্রীশৈলম বাম তীর খাল (SLBC) প্রকল্পের টানেলে (Telangana Tunnel Collapse) আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের ঘটনায় তেলেঙ্গানা সরকার কড়া নজর রাখছে। দুইমন্ত্রীকে সবসময় ঘটনাস্থলে রাখা হচ্ছে। কোমাতিরেডি ভেঙ্কটা রেড্ডি ঘটনা প্রসসঙ্গে কথা বলতে গিয়ে উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের কথা তুলে ধরেন।
বলেন, উত্তরাখণ্ডের এক টানেল ভেঙে পড়ার ঘটনায় ৪১ জন ১৭ দিন ধরে আটকে ছিল। এরপর সবাইকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। ফলে এই ঘটনাতেও মিরাক্কেল ঘটবে। অর্থাৎ আটকে থাকা ৮ জনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী সে রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
তবে সে রাজ্যের আরেক মন্ত্রী জুপল্লী কৃষ্ণ রাও সোমবার সকালে বলেন, টানেলের মধ্যে আটকে পড়া আট জনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও তাদের কাছে পৌঁছানোর জন্য সবরকম ভাবে উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য তাঁর। এখন দেখার কার্যত 'স্নায়ুযুদ্ধে'র লড়াই'য়ে কে জেতে! টানেলের মধ্যে আটকে থাকা ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় কিনা সেদিকেই নজর (Telangana Tunnel Collapse) এখন গোটা দেশের মানুষের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications