তৃণমূলের ধাক্কায় বিপ্লবকে দিল্লিতে তলব! টুইটে টিপ্পনি কেটে জল্পনা বাড়ালেন কুণাল

তৃণমূলের ধাক্কায় বিপ্লবকে দিল্লিতে তলব! টুইটে টিপ্পনি কেটে জল্পনা বাড়ালেন কুণাল

ত্রিপুরায় তৃণমূলের ধাক্কায় বেকায়দায় পড়েছে বিজেপি। তাই তড়িঘড়ি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তলব করেছে দিল্লি। ত্রিপুরা নিয়ে এমনই মন্তব্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। বিজেপির উপর চাপ রাখতে তিনি এ প্রসঙ্গে একটি টুইটও করেন। সেই টুইটে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল

ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল

সম্প্রতি ত্রিপুরা নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত চরমে উঠেছে। তৃণমূল বাংলা জয়ের পর ত্রিপুরাকে পাখির চোখ করতেই প্রতিরোধের রাস্তা নিয়েছে বিজেপি। তৃণমূল নেতৃত্বকে ত্রিপুরার মাটিতে হেনস্থার শিকার হতে হচ্ছে। যার জেরে আইনি লড়াই পর্যন্ত সংঘটিত হল ত্রিপুরায়। তার পরিপ্রেক্ষিতেই এখন বাকযুদ্ধ অব্যাহত তৃণমূল-বিজেপির মধ্যে।

তৃণমূল ত্রিপুরায় পা রাখতেই বিপ্লবকে তলব

তৃণমূল ত্রিপুরায় পা রাখতেই বিপ্লবকে তলব

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটে। তার আগে প্রশান্ত কিশোরের টিম আই প্যাকের ২৩ সদস্যকে আটকে রাখা হয়। আর সবশেষে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও যুবনেত্রী জয়া দত্তের উপর হামলার ঘটনা ঘটে। তারপর তাঁদের গ্রেফতারও হতে হয়। তা নিয়েই আইনি লড়াই হয়ে গেল একপ্রস্থ। আর তারপরেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দিল্লি সফরে যান।

জিতবেন কে? ঘর সামলাক বিজেপি, তোপ কুণালের

এই পরিস্থিতিতে কুণাল ঘোষ টুইট করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি টুইটে লেখেন- তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লিতে তলব করা হয়েছে। আর এদিকে সুদীপ রায় বর্মন গোষ্ঠী বলছে তিনি নাকি বড় ক্ষমতায় আসছেন। জিতবেন কে? ঘর সামলাক বিজেপি। তাসের ঘরের মতো ভাঙবে বিজেপি, হামলা আর মামলা দিয়ে এবার তৃণমূলকে ঠেকানো যাবে না।

সুদীপের সঙ্গে কেন্দ্রীয় বিজেপির যোগাযোগ

সুদীপের সঙ্গে কেন্দ্রীয় বিজেপির যোগাযোগ

কুণাল ঘোষ এদিন সুকৌশলে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রসঙ্গে টেনে এনে বিপ্লব দেবকে চাপে রাখার চেষ্টা করলেন। লোকসভা নির্বাচনের পর স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সুদীপের। তৃণমূল সক্রিয় হওয়ার পর সুদীপের সঙ্গে কেন্দ্রীয় বিজেপিও যোগাযোগ শুরু করে। তাঁকে ডেকে আলোচনার টেবিলে বসে।

বিপ্লবকে সুদীপ-জুজু দেখালেন কুণাল

বিপ্লবকে সুদীপ-জুজু দেখালেন কুণাল

সেই পরিপ্রেক্ষিতে বিপ্লব দেবের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ত্রিপুরায় সাংবাদিক বৈঠকেও তিনি একইভাবে সুদীপ রায় বর্মন প্রসঙ্গ তুলে ধরেছিলেন। সুদীপ-জুজু দেখিয়ে বিপ্লব দেবকে চাপে রাখার কৌশল এটা। উল্লেখ্য, সুদীপ রায় বর্মন মুকুল-ঘনিষ্ঠ নেতা। তাঁর নেতৃত্বেই তৃণমূল এখানে সংগঠন বিস্তারে নেমেছিল ২০১৬-তে। তারপর মুকুল রায়ের দলবদলের পর সুদীপও সদলবলে নাম লেখান বিজেপিতে। এবার তৃণমূল ত্রিপুরায় পা দেওয়ার পর আর মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর সুদীপকে নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে দলবদলের।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+