সিবিআই ডেরায় পৌঁছলেন কুণাল, হাতে কোন ফাইল নিয়ে ঢুকলেন তিনি
রবিবারের পর সোমবার সকাল সকাল শিলংয়ে সিবিআই অফিসে পৌঁছে গেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষ।
রবিবারের পর সোমবার সকাল সকাল শিলংয়ে সিবিআই অফিসে পৌঁছে গেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষ। রবিবার সারাদিন জেরার পরে অনেক রাতে কুণালকে ছাড়ে সিবিআই। এরপরে ফের এদিন ডেকে পাঠানোয় তিনি সকালেই হাজির হয়ে গিয়েছেন।

সিবিআই রবিবার কুণাল ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আলাদা করে জেরা করার পরে মুখোমুখি বসিয়ে জেরা করে। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়।
Shillong: Former TMC MP Kunal Ghosh arrives at the CBI office for second day of interrogation in connection with Saradha Chit fund case. pic.twitter.com/QavvkKWSQI
— ANI (@ANI) February 11, 2019
শনিবার থেকে একটানা জেরা চলেছে রাজীব কুমারের। রবিবারও তাঁকে জেরা করা হয়। রবিবার কুণাল ঘোষের জেরা শুরু করে সিবিআই। একেবারে চোখা চোখা প্রশ্নমালা সাজিয়ে বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।
রবিবার যে বয়ান দুজনে দিয়েছেন তা খতিয়ে দেখছে সিবিআই। সেই বয়ানের সূত্র ধরে এবং আরও নতুন কিছু জিজ্ঞাস্য নিয়ে এদিন ফের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।
এই আগে সারদা মামলার তদন্ত নিয়ে কুণাল ঘোষ বহুবার অসন্তোষ প্রকাশ করেছেন। অনেক রাঘব বোয়ালরা বাইরে রয়েছেন, তিনি জেলের ভিতরে পচে মরছেন। এই ইঙ্গিতও দিয়েছেন। তবে আপাতত তিনি জামিন পেয়ে বাইরে রয়েছেন। সিবিআই এর হাতে কোনও গোপন তথ্য তিনি তুলে দেবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন












Click it and Unblock the Notifications