Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Doctor's Rape-Murder Case: 'আমরা তিলোত্তমার বিচার চাই', সুপ্রিম শুনানির আগে বলছে গোটা বিশ্ব

Kolkata Doctor's Rape-Murder Case: শুধু কলকাতা কিংবা দেশের মধ্যেই নয়, আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Case) বিশ্বজুড়ে প্রতিবাদে সামিল প্রবাসী ভারতীয়রা। আজ সোমবার নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় সুপ্রিম শুনানি রয়েছে। ঘটনার একমাসের মাথায় এই শুনানি হতে চলেছে। আর তার আগে বিশ্বের অন্তত ২৫টি দেশের ছড়িয়ে পড়ল প্রতিবাদের আগুন।

সেই অনুযায়ী ১৩০ টি শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তবে সবার দাবি একটাই, 'অবিলম্বে বিচার চাই'। আর সেই বিচার কি আজই পাওয়া সম্ভব? সুপ্রিম কোর্টের এদিনের শুনানির উপর নজর সবার। আরজি কর হাসপাতালে এক জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ (Kolkata Doctor's Rape-Murder Case) করে খুন করা হয়। আর সেই ঘটনায় উত্তাল কলকাতা।

Kolkata Doctor s Rape-Murder Case

বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন (Kolkata Doctor's Rape-Murder) । বিচার চেয়ে দিনের পর দিন রাস্তায় নামছেন সাধারণ মানুষ। রাত দখল করছেন মেয়েরা। স্লোগান উঠছে 'উই ওয়ান্ট জাস্টিসে'র। অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনার আজ সোমবার একমাস। এমন একটি ৩৬ ঘণ্টা কাজ করে সেমিনার হলে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন তিনি।

কিন্তু এভাবেই যে অভয়া'র স্বপ্ন শেষ হয়ে যাবে তা কল্পনাতেই কেউ ভাবতে পারেনি। জানা গিয়েছে, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুরে ছোট-বড় বিভিন্ন দলে ভাগ হয়ে প্রবাসীরা আরজি করে'র ঘটনার প্রতিবাদ জানান। বিচারের দাবি তুলে প্রতিবাদ-অবস্থানে সামিল হল ইউরোপের একাধিক দেশও। কার্যত একেবারে নজিরবিহীন এক মুহূর্ত। গোটা বিশ্ব অভয়ার জন্য বিচার প্রার্থনা করছেন।

প্রতিবাদ জানাতে কেউ পড়েছিলেন কালো পোশাক কেউ আবার ব্যানার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। জানা যাচ্ছে, রবিবার আমেরিকার ৬০টি শহরে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ দেখান সেই সমস্ত শহরের বসবাসকারী প্রবাসীরা।

প্রতিবাদ জানানো হয়, নিউ ইয়র্ক, আটলান্টা, সান দিয়েগা, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়ার মতো দেশেও। সুইৎজ়ারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেনেও প্রতিবাদ দেখানো হয়। বলে রাখা প্রয়োজন, শুধু বিদেশেই নয়, একমাসের মাথায় রবিবার রাত জেগেছে গোটা বাংলা।

Rape-Murder Case

দিকে দিকে মানুষ ছবি একেছেন, মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানিয়েছেন। এমনকি অনয সকালের সাক্ষী থেকেছে এদিন বাংলা। সুপ্রিম কোর্টের শুনানির আগে ভোর চারটে থেকে 'ভোর দখল' করেছেন মহিলারা। তবে এহেন কর্মসূচি সারা বাংলায় হয়নি, হয়েছে শুধু উত্তরবঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+