লক্ষ্মীবারে সুপ্রিম কোর্টে বসছেন না প্রধান বিচারপতি! কী হবে আরজি কর মামলার? রইল বড় Update
Kolkata doctor rape-murder case: আরজি কর মামলায় চাঞ্চল্যকর মোড়। সুপ্রিম কোর্টে আগামীকাল বৃহস্পতিবার হাইপ্রোফাইল এই মামলার শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে ধর্ষণ করে খুনের মামলার শুনানি চলছিল। কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতি বসছেন না।
আর সেই কারণেই আরজি কর ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে না বলেই খবর। তবে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনার তদন্ত কোন পথে তা রিপোর্ট আকারে জানাতে হবে সিবিআইকে (Kolkata doctor rape-murder case)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একটি সূত্রে খবর, ই-মেল মারফত ধর্ষণ করে খুনের মামলার তদন্ত (Kolkata doctor rape-murder case) কতটা এগোল তা প্রধান বিচারপতির বেঞ্চকে জানাতে হবে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে বলে জানা যাচ্ছে। কবে এই মামলার ফের শুনানি হবে তা বৃহস্পতিবার স্পষ্ট হতে পারে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বসছেন না বেঞ্চে। এই অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের বসা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টর তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যেখানে স্পষ্ট যে আরজি কর মামলার শুনানি হচ্ছে বৃহস্পতিবার। জানা গিয়েছে, তবে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আলাদা আলাদা ভাবে বসবেন বলে জানা যাচ্ছে। মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে নাগরিক সমাজের মধ্যে।
এই প্রসঙ্গে ডাক্তার কুণাল সরকার জানান, সুপ্রিম কোর্টে এই মামলা পিছয়ে যাওয়া দুঃখজনক। তারিখ পে তারিখ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও। বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিকে তাকিয়ে ছিল আপামর জনতা। বিশেষ করে আজ বুধবার আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা শুনানির আগে রাত জাগা কর্মসুচির ডাক দিয়েছে।
একই সঙ্গে রাত ৯ টার সময় বিশেষ কর্মসূচিও নেওয়া হয়েছে। বিচারের দাবিতে এই রাস্তায় নেমে আরও এক রাত দখল করবেন মহিলারাও। আর তার আগে সুপ্রিম কোর্টে আরজি কর সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। দীর্ঘ হল বিচারের অপেক্ষ (Kolkata doctor rape-murder case)।












Click it and Unblock the Notifications