রবিবার সকালেই সূর্য হবে অর্ধেক, কলকাতা থেকে কী ভাবে প্রত্যক্ষ করবেন এই মহাজাগতিক ঘটনা
রাত পেরলেই আংশিক সূর্যগ্রহণ। উত্তর-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, চিন, সাইবেরিয়ার একটা অংশ, কোরিয়ার দ্বীপপুঞ্জ এবং জাপান থেকে এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে।
রাত পেরলেই আংশিক সূর্যগ্রহণ। উত্তর-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, চিন, সাইবেরিয়ার একটা অংশ, কোরিয়ার দ্বীপপুঞ্জ এবং জাপান থেকে এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে। সকাল ৫ থেকে এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে সকাল ৯টা পর্যন্ত।

২০১৯ সালের মোট ছয়টি সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণ তারমধ্যে প্রথম। পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ একই লাইনে এসে পড়ায় এই গ্রহণ হবে। তবে, চাঁদ এই যাত্রায় সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারবে না। তাই সূর্যের আংশিক গ্রহণ হবে।
প্রায় ৫ ঘণ্টা ধরে চলা এই আংশিক সূর্যগ্রহণ কলকাতা-সহ ভারতের কোনও স্থান থেকেই খালি চোখে প্রত্যক্ষ করা যাবে না। তবে কিছু ব্যবস্থা নিলে এই আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যেতে পারে।
জানা গিয়েছে আংশিক এই সূর্যগ্রহণ প্রথম প্রত্যক্ষ করা যাবে বেজিং থেকে। এরপর সরতে সরতে আলাস্কার উপরে গিয়ে অবস্থান করবে। যেখানে পশ্চিমদিক ঘেঁষে থাকা অধিকাংশ দ্বীপপুঞ্জ থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন সাধারণ মানুষ। আর এটা দেখা যাবে সর্যাস্তের আগে পর্যন্ত।
কীভাবে কোন কোন স্থানের উপর দিয়ে আংশিক সূর্যগ্রহণ সরতে সরতে যাবে, গুগল ম্যাপে তার একটা 'ইন্টারঅ্য়াক্টিভ একলিপস পাথ' তৈরি করেছে নাসা।
NASA - Partial Solar Eclipse of 2019 January 06
This is part of NASA's official eclipse home page. It plots solar eclipse paths on Google Earth maps.
ভারতে এই সূর্যগ্রহণ খালি চোখে দেখা যাবে না। তবে, কিছু ব্যবস্থা নিলে আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যেতে পারে। স্মরণে রাখতে হবে আংশিক সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে কয়েক সেকেন্ডে চোখ খারাপ হয়ে যেতে পারে। সুতরাং আংশিক সূর্যগ্রহণ দেখতে বাইনোকুলার, টেলিস্কোপের সাহায্য নেওয়া যেতে পারে। তবে, সূর্যগ্রহণ দেখার আদর্শ পন্থা হল সূর্যালোক প্রতিরোধক চশমা ব্যবহার করা অথবা প্রোজেক্টরের মাধ্যমে প্রত্যক্ষ করা।
জানুয়ারি মাসে এই আংশিক সূর্যগ্রহণ ছাড়াও একটি চন্দ্রগ্রহণ হবে। সুপার ব্লাড উলফ মুন নামে খ্যাত এই চন্দ্রগ্রহণ জানুয়ারির ২০ এবং ২১ তারিখে দেখতে পাওয়া যাওয়ার কথা। এই চন্দ্রগ্রহণ আবার উত্তর ও দক্ষিণ আমেরিকা অথবা পশ্চিম ইউরোপ থেকে দেখতে পাওয়া যাওয়ার কথা। তবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২ জুলাই। দক্ষিণ প্রশান্ত মহাসাগর, চিলি ও আর্জেন্টিনার উপরে এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ












Click it and Unblock the Notifications